× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাহানারা-রুমানা নেই ভারত সিরিজের প্রাথমিক দলে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৫:৪০ পিএম

জাহানারা-রুমানা নেই ভারত সিরিজের প্রাথমিক দলে

ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা। এই সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে জায়গা হয়নি পেসার জাহানারা আলম ও ব্যাটার রুমানা আহমেদের। সোমবার ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি।

আগামী ৯ জুলাই থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ভারত ও বাংলাদেশ নারী দলের সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর হবে তিন ম্যাচের ওয়ানডে।

দুই সিরিজের জন্যই ঈদের পর শুরু হওয়া ক্যাম্পের জন্য ২০ জন ক্রিকেটারকে ডেকেছে বিসিবি।  শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারেননি জাহানারা। প্রথম ম্যাচে ৩৫ রান দিয়ে নেন ১ উইকেট। পরের ম্যাচে ৪ ওভারে ৪৭ রান খরচ করে পান এক উইকেট। শেষ ম্যাচেও মার খেয়েছেন। ৪৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তাতেই দল থেকে বাদ পড়েছেন তিনি। এছাড়াও শ্রীলঙ্কা সিরিজের দলে না থাকা রুমানারা ঠাই হয়নি এই দলে। তবে ফিরেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন।

বাংলাদেশে নারী দলের প্রাথমিক স্কোয়াড:  নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোশতারি, মুরশিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা