× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার্ফিং ফেডারেশনকেও বিসিবির অনুদান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ২২:৩১ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৩ ২২:৩৫ পিএম

সার্ফিং ফেডারেশনকেও বিসিবির অনুদান

তিন বছর পর মালদ্বীপে অনুষ্ঠিত হবে এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। আগামী ৮ থেকে ১৭ জুলাই মালদ্বীপে হবে এই টুর্নামেন্ট। এখানে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিশ্চিত করতে ৫ লাখ টাকা অনুদান হিসেবে দিয়েছে বিসিবি। গতকাল বিসিবি অফিসে সার্ফিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী ওই চেক গ্রহণ করেন।

আরও পড়ুন : করুণারত্নের সেঞ্চুরির দিনে হাসারাঙ্গার আরেকটি ফাইফার

মালদ্বীপে অনুষ্ঠেয় ওই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে দুজন প্রতিযোগী অংশ নেবেন। দুজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তাদেরকে সহযোগিতা করার বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘জুলাইয়ে মালদ্বীপে প্রথমবারের মতো এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে তারা অংশ নিতে যাচ্ছে। চ্যাম্পিয়নশিপে অংশ নিতে তাদের একটা সাহায্যের দরকার ছিল, তারা বিসিবির কাছে আবেদন করেছিল। বোর্ড প্রেসিডেন্ট তাদের সঙ্গে একাত্ম হয়ে যেন অংশ নিতে পারে, সেই সহযোগিতা দিচ্ছেন। এই টুর্নামেন্টের জন্য ৫ লাখ টাকা দেওয়া হয়েছে।’

বিসিবির কাছে কৃতজ্ঞতা জানিয়ে সার্ফিং ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ। আপনারা জানেন আমাদের ফেডারেশন একেবারে নতুন। ফেডারেশন হলেও সবকিছু অনেক ব্যয়বহুল, প্রচুর অর্থ ব্যয় করতে হয়, বোর্ডের দাম বেশি। ক্রিকেট বোর্ড আমাদের পঞ্চম সার্ফিং প্রতিযোগিতায় স্পন্সর হয়েছিল। আমি মনে করি ক্রিকেট বোর্ড আমাদের ছোট ফেডারেশনগুলোর জন্য অক্সিজেনের মতো হয়ে যাচ্ছে। তারা যেভাবে সহযোগিতা করছে, হয়তো আমাদের বেশিদিন পেছন ফিরে তাকাতে হবে না।’

এ ছাড়া তিনি চান সার্ফিংয়ের মাধ্যমে পর্যটনশিল্পকে এগিয়ে নিতে- ‘মাননীয় প্রধানমন্ত্রী ১ একর জায়গা দিয়েছেন। ওখানে ইনস্টিটিউট করব, যাতে সার্ফিং দিয়ে পর্যটনশিল্পকে সম্প্রসারণ করতে পারি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা