× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারাল শ্রীলঙ্কা

করুণারত্নের সেঞ্চুরির দিনে হাসারাঙ্গার আরেকটি ফাইফার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ২০:৫৯ পিএম

করুণারত্নের সেঞ্চুরির দিনে হাসারাঙ্গার আরেকটি ফাইফার

পাহাড়সম লক্ষ্যের জবাবে এতদ্রুত গুটিয়ে যাবেন, আইরিশরা হয়ত ভাবতে পারেননি। বিশ্বকাপের বাছাইপর্বে শ্রীলঙ্কা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগে আয়ারল্যান্ডের ওপর দাপট দেখালো। দিমুথ করুণারত্নের সেঞ্চুরিতে তিনশ ছাড়ানো রান করা দাসুন শানাকার দলকে টানা তিন জয় এনে দিয়েছেন হাসারাঙ্গা। লঙ্কানদের হয়ে টানা তিন ম্যাচে বোলিংয়ে লেগ স্পিনার পেয়েছেন ফাইফারের দেখা।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস হেরে আইরিশদের ওপর রান পাহাড় চাপিয়ে দেন করুণারত্নে ও সাদিরা সামাউইকরামার। দিমুথ সেঞ্চুরির দেখা পেলেও সাদিরা ভোগেন আক্ষেপে। শেষের দিকে ব্যর্থ শ্রীলঙ্কাকে তিনশ রান পার করান ডি সিলভা। ৩২৫ রানের জবাবে হাসারাঙার লেগ স্পিনে নাকাল হয় আইরিশরা। ৩১ ওভারে ১৯২ রান তুলে তারা যখন থামে তখনও লঙ্কানদের থেকে ১৩৩ রানে পিছিয়ে।

রবিবার ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু আনা শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় নবম ওভারে, পাথুম নিশাঙ্কা ফেরেন ২০ রান করে। তিনে নামা কুশল মেন্ডিস ফেরেন শূন্য রানে। তৃতীয় উইকেট জুটিতে ১৬৮ রান আনেন দিমুথ ও সাদিরা। 

৮৬ বলে চারটি বাউন্ডারিতে ৮২ রানে ফেরেন সাদিরা। অপর পাশে থাকা দিমুথ আনেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি, ১০৩ বলে ৮ চারে খেলেন ১০৩ রানের ইনিংস। টপ অর্ডার রান পেলেও শেষ দিকে ব্যর্থ হয়েছে লঙ্কানদের মিডল ও লোয়ার অর্ডার। মার্ক আদেয়ার ৪৬ রানে নিয়েছেন ৪ উইকেট। তিনটি উইকেট ব্যারি ম্যাকক্যার্থির। শেষ ২৫ রান তুলতে শ্রীলঙ্কার ৫ উইকেট তুলে রানের চাকা স্লথ করে দেন আইরিশরা।

কিন্তু বড় লক্ষ্যে নেমে খেই হারান হাসারাঙ্গার ঘুর্ণিতে। লেগ স্পিনার এই নিয়ে টানা তিন ম্যাচে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন। হাসারাঙায় রঙিন দিনে লঙ্কানদের কাজ আরও সহজ করে দিয়েছেন মাহেশ থিকসেনা-কাসুন রাজিথারা।

১৯২ রানে থামা আইরিশদের ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান আসে কার্টিস ক্যাম্ফারের ব্যাটে। ৩৩ রান করেন হ্যারি টেক্টর। শেষ দিকে জশ লিটলের ২০ রান হারের ব্যবধান কমায় শুধু।

বাছাই পর্বে বি গ্রুপের থেকে টানা তিন ম্যাচের তিনটিতেই হারের মুখ দেখল আয়ারল্যান্ড। তারা শঙ্কায় আছে সুপার সিক্সে ওঠার। বর্তমানে আইরিশদের অবস্থান টেবিলের ৪ নম্বরে। শীর্ষে টানা তিন জয় নিয়ে শ্রীলঙ্কা। ৪ পয়েন্ট নিয়ে পরবর্তী দুটি অবস্থান স্কটল্যান্ড ও ওমানের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা