× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জিম্বাবুয়ের তিনে তিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৩ ২১:৩০ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৩ ২২:১৩ পিএম

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জিম্বাবুয়ের তিনে তিন

ব্যাট হাতে দলকে লড়ার পুঁজি এনে দেওয়ার পর বল হাতেও ক্যামিও দেখালেন সিকেন্দার রাজা। রাজার রাজত্ব দেখানো ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ পোক্ত করেছে জিম্বাবুয়ে। ৪ পয়েন্ট নিয়ে তালিকায় ৩ নম্বরে আছে ক্যারিবিয়ানরা।

হারারে স্পোর্টস ক্লাবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে দুই ফিফটিতে জমা করে ২৬৮ রান। জবাবে ৪৪.৪ ওভারে ২৩৩ রান তুলতে পারে ক্যারিবিয়ানরা। রাজা-আরভিনরা পায় ৩৫ রানের দুর্দান্ত জয়।

শনিবার ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করা জিম্বাবুয়ে প্রথম উইকেট হারায় ৬৩ রানে। এরপর ১১২ রান তুলতেই জিম্বাবুয়ে হারায় টপ অর্ডারের চার ব্যাটারকে। পঞ্চম উইকেট জুটিতে রায়ান বার্লকে নিয়ে জুটি গড়েন রাজা। দুজনেই তোলেন ফিফটি। ৫৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৮ রান করেন রাজা। ৫৭ বলে ৫০ রান করেন বার্ল।

আরও পড়ুন: ব্রাজিল-জার্মানির হয়েছেটা কী

শেষদিকে স্বাগতিকদের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ৪৯.৫ ওভারে শেষ উইকেট হিসেবে টেন্ডাই চাতারা রান আউট হলে ২৬৮ রানে থামে জিম্বাবুয়ে। ক্যারিবিয়ানদের হয়ে তিনটি উিইকট নেন কিমো পল, দুটি করে উইকেট নিয়েছেন আলঝারি জোশেফ ও আকিল হোসেন।

জবাবে ভালো শুরু পেলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নেন রাজা, রিচার্ড নাগাভ্রা, ব্লেসিং মুজারাবানি। তিনটি উইকেট শিকার করেছেন টেন্ডাই চাতারা।

এদিন ব্যাট হাতে ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওপেনার কাইল মেয়ার্স। ৪৪ রান করেন রোস্টন চেজ। অধিনায়ক সাই হোপের ব্যাট থেকে আসে ৩০ রান। ওয়েস্ট ইন্ডিজ থামে ২৩৩ রানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা