× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লপকে কোচ হিসেবে চায় জার্মানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৩ ১৯:৫৩ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৩ ২০:৩৪ পিএম

ক্লপকে কোচ হিসেবে চায় জার্মানি

সেপ্টেম্বর পর্যন্ত সময় নিয়েছেন হ্যান্সি ফ্লিক। কিন্তু জার্মান কোচের টিকে থাকা নিয়েই প্রশ্ন তুলেছে দেশটির গণমাধ্যম বিল্ড। ২০২২ সালের শুরু থেকে হিসাব করলে ফ্লিকের অধীনে ১৬ ম্যাচের মধ্যে মাত্র চারটি জিতেছে জার্মানি। সবশেষ পাঁচ ম্যাচের হিসাবে মাত্র পেরুর বিপক্ষে জয়! এমন অবস্থায় বিল্ড উঠিয়েছে জুর্গেন ক্লপের নাম।

জার্মানির সংবাদমাধ্যম বিল্ড প্রতিবেদনে, জার্মানির হাল ধরতে লিভারপুলের দায়িত্ব ছাড়তে ক্লপকে অনুরোধ করেছে। পত্রিকাটির সংবাদকর্মী ম্যাথিয়াস ব্রুগেলমান দাবি করেছিলেন, ফ্লিককে ছাঁটাই করে তার জায়গায় ক্লপকে নিয়ে আসা হোক। তাতেই ঘুচে যাবে জার্মানির হারের বৃত্ত।

রাশিয়া বিশ্বকাপের পর কাতার বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় জার্মানি। বিশ্বকাপ ব্যর্থতার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ফলটা একই। সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে তারা, ড্র করেছে একটি। মঙ্গলবার রাতে কলম্বিয়ার বিপক্ষেও ২-০ গোলে হারতে হয়েছে জার্মানিকে। এমন পরিস্থিতিতে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন দলটির কোচ হানসি ফ্লিক। সেই সুযোগে জার্মানদের বস হিসেবে ক্লপকে চান ম্যাথিয়াস ব্রুগেলমান।

আরও পড়ুন: ব্রাজিল-জার্মানির হয়েছেটা কী

তবে এসব পেছনে ঠেলে ঘরের মাঠে ইউরোর আগে ঘুচিয়ে ওঠার কথা শুনিয়েছেন ফ্লিক, ‘এই পর্বে আমাদের ঘুরে দাঁড়ানো প্রয়োজন। সেপ্টেম্বরে আমাদের ভিন্ন পারফরম্যান্স করে দেখাতে হবে। আমরা ভিন্ন একটি দলকেই তখন দেখতে পাব। ফলও আসা শুরু করবে। আমরা নিশ্চিত যে আমাদের ভালো দল এবং ভালো খেলোয়াড় আছে।’

অবশ্য ক্লপ এখনও কিছু বলেননি। তার এজেন্টও অবশ্য কোচ হওয়ার বিষয়টি এড়িয়ে গেছেন। ইওয়াখিম লুভ জার্মানির কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর ক্লপকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নতুন কোচ হিসেবে ভাবতে শুরু করেছিলেন অনেক ফুটবলপ্রেমী। কিন্তু তাতে বাদ সেধেছিলেন ক্লপ নিজেই। এবার আরেকবার কোচ হওয়ার সুযোগ ক্লপের সামনে!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা