× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে বেলের পরামর্শ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১৯:০২ পিএম

মেসিকে বেলের পরামর্শ

দীর্ঘ ক্যারিয়ারে সম্ভাব্য সব ট্রফি জিতেছেন মেসি। অর্জনের ঝুলিটা পূর্ণ সাফল্যে। নতুন করে তেমন কিছু পাওয়ার নেই তার। সে কারণেই হয়তো ক্যারিয়ারের পড়ন্ত বেলায় চাপমুক্ত থাকতে চেয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী। ইউরোপের প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল ছেড়ে খুঁটি পুঁতেছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মিয়ামিতে। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় যেমনটি করে থাকেন অনেক তারকা ফুটবলারই। 

ওয়েলস তারকা গ্যারেথ বেলও সে দলে। মেজর লিগের দল লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে এ বছরই ফুটবলকে বিদায় জানিয়েছেন তিনি। সেই তিনিই এবার নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে জানিয়েছেন মেজর সকার লিগ সম্পর্কে। সরাসরি মেসির নাম না নিলেও যুক্তরাষ্ট্রের ফুটবল সম্পর্কে আর্জেন্টাইন মহাতারকাকে পরামর্শ দিয়ে রেখেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

আরও পড়ুন - সমালোচনায় বাজবল এবং স্টোকস

বেল বলেন, ‘এই লিগে খুব একটা উত্তেজনা নেই। রিয়াল মাদ্রিদের হয়ে যদি আপনি ম্যাচ হারেন, তাহলে ব্যাপারটা এমন হয়, যেন আপনি গোটা দুনিয়াটাই হারিয়েছেন। যেন সব শেষ হয়ে গেছে। আপনাকে রীতিমতো ছিঁড়ে ফেলা হবে। আপনি ম্যাচ হেরে সেখানে বাড়ি ফিরবেন চাপ নিয়ে। মন খারাপের অনুভূতি নিয়ে। তবে যুক্তরাষ্ট্রে হারটাকে খুবই স্বাভাবিকভাবে দেখা হয়। কোনো খারাপ পরিণতি নেই। মেজর লিগে অবনমন বলেই তো কিছু নেই।’

বিশ্বের বেশিরভাগ ক্লাব ফুটবলেই অবনমনের ব্যাপার থাকে। যেমনটি হয়ে থাকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগসহ সব বড় লিগে। তবে যুক্তরাষ্ট্রের লিগে তা নেই। অর্থাৎ পয়েন্ট টেবিলের নিচু সারিতে অবস্থান করলেও নিম্নস্তরের লিগে যেতে হয় না ক্লাবগুলোকে। তাই ক্লাবগুলোর মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা কম। তবে এসব না থাকলেও সেখানে ম্যাচে জয় পাওয়া যে বিশেষ কিছু সেই অভিজ্ঞতার কথাও মেসিকে জানিয়েছেন বেল।

তার মতে, ‘তাদের কাছে প্রতিটি জয়ই মূল্যবান। তারা যেমন হার সহজেই মেনে নেয়, ঠিক তেমনি প্রতিটি জয় এমনভাবে উদযাপন করে, যেন তারা কোনো বড় শিরোপা জিতেছে। ব্যাপারটা আমার ভালো লাগে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা