× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিল্ডিংও এগোচ্ছে সমানতালে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ০৯:৫১ এএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ০৯:৫৫ এএম

ফিল্ডিংও এগোচ্ছে সমানতালে

‘ক্যাচ মিস মানেই ম্যাচ মিস’- ক্রিকেটে প্রায় সময়ই শোনা যায় এই প্রবাদ। ফিল্ডিংয়ে বারবার বের হয়েছে বাংলাদেশ দলের দুর্বলতা। ক্যাচ কিংবা রান আউট মিসের মতো ঘটনা ছিল প্রতি ম্যাচের অবিচ্ছেদ্য অংশ। ওই ধারা থেকে বেরিয়ে আসার প্রয়াস বারবার দেখা মিলেছে বাংলাদেশ শিবিরে।

আরও পড়ুন : ইনজুরিতে তিন ওপেনার

কোচ শন ম্যাকডরম্যাটের অধীনে ফিল্ডিংয়ের উন্নতি চোখে পড়ার মতো। ম্যাকডরম্যাট অবশ্য এতেই সন্তুষ্ট নয়। সেটা স্পষ্ট তার মধ্যে থাকা তাড়না দেখে। প্রত্যেক ক্রিকেটারকে ফিল্ডিংয়ে মনোযোগী করে তোলার দায়িত্বটা তো নিজের কাঁধেই তুলে নিয়েছেন।

গতকাল ব্যাটে-বলে নিজেদের প্রস্তুতি সেরে সব ক্রিকেটারের লক্ষ্য মূল মাঠ। সেখানে আগে থেকেই শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, তামিম ইকবালদের ফিল্ডিং অনুশীলন করাচ্ছিলেন ম্যাকডরম্যাট। হাই ক্যাচ কিংবা কঠিন ক্যাচগুলো মুঠোবন্দি করছিলেন ক্রিকেটাররা।

শামীম-আফিফ কিংবা শরিফুলরা ঠিকঠাক প্রস্তুতি নেন। তবে অধিনায়ক তামিম অবশ্য ফিল্ডিং অনুশীলনে ঠিকঠাক মনোযোগী হতে পারছিলেন না। পিঠের চোটটা যে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ব্যাটিংয়ে পাওয়া চোটের কারণে ফিল্ডিংয়ে মনোযোগী হতে পারেননি। ওই ব্যথা ভোগাচ্ছে তাকে সেটা দূর থেকে স্পষ্ট। পিঠে হাত দিয়ে তাই ড্রেসিং রুমের পথ ধরেন তামিম।

ব্যাটিংয়ে চোট পাওয়ায় ফিল্ডিং অনুশীলনে দেখা যায়নি লিটন-নাঈম শেখকে। সৌম্য-মোসাদ্দেক কিংবা দলের বাইরে থাকা শেখ মাহেদিকেও ফিল্ডিং অনুশীলনে দেখা যায়নি। তবে দলে থাকা বাকিরা সবাই নিজেদের মতো শানিয়ে নেন। টেস্টের মতো সীমিত ওভারের ক্রিকেটেও ভালো ফিল্ডিংয়ে মরিয়া সেটা স্পষ্ট ছিল ক্রিকেটারদের শরীরী ভাষায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা