× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষমা প্রার্থনা নেইমারের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুন ২০২৩ ২৩:১৬ পিএম

আপডেট : ২২ জুন ২০২৩ ২৩:২৪ পিএম

ক্ষমা প্রার্থনা নেইমারের

কদিন আগেই প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিকের মাধ্যমে বাবা হওয়ার আনন্দের খবর ভক্তদের জানিয়েছেন নেইমার। সেই রেশ কাটার আগেই ফের সম্পর্কে জড়িয়েছেন নেইমার; গত কদিন ধরেই শোনা যাচ্ছিল এমন খবর।

আরও পড়ুন : শীর্ষে ফিরলেন রুট

ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার ফের্নান্দো কাম্পোসের সঙ্গে নেইমারের প্রেমের খবরটি প্রথম সামনে আনেন ব্রাজিলিয়ান সংবাদকর্মী এরলান বাস্তোস। বিষয়টি সহ্য হয়নি ব্রুনার। ওই সাংবাদিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

এই ঘটনা বেশিদূর গড়ানোর আজেই ইনস্টাগ্রামে ব্রুনাকে উদ্দেশ করে একটি খোলা চিঠি লিখেছেন নেইমার। সেখানে ক্ষমা চেয়ে ব্রাজিলিয়ান তারকা লেখেন, ‘ব্রুনা, আমি এটা তোমার আর আমার সন্তানের জন্য করছি। অসমর্থনযোগ্য বিষয়কে যৌক্তিক বানানোর চেষ্টা করছি। এটা করার প্রয়োজন ছিল না। কিন্তু তোমাকে আমার জীবনে প্রয়োজন। আমি জানি, এসব ঘটনায় তুমি কতটা ভুগছ এবং কতটা আমার পাশে থাকতে চাও। আমিও তোমার পাশে আছি। আমি ভুল করেছি। তোমার সঙ্গে ঠিক কাজটা করিনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা