× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীর্ষে ফিরলেন রুট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুন ২০২৩ ২২:২০ পিএম

আপডেট : ২২ জুন ২০২৩ ২২:২৩ পিএম

শীর্ষে ফিরলেন রুট

নাটকীয়তায় ঠাসা এজবাস্টন টেস্ট হেরে পাঁচ ম্যাচের অ্যাশেজে ১-০ তে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। প্রশ্ন উঠেছে বাজবল নিয়ে। সমালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে পুরো দলকেই। এসব তো গেল ইংল্যান্ডের খারাপ দিকগুলো। ভালো দিকও আছে। এই টেস্টের মধ্য দিয়ে ছয় মাসেরও বেশি সময় পর টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন ইংল্যান্ড ব্যাটার জো রুট।

আরও পড়ুন : মেসিদের কোপা আমেরিকার জার্সি ফাঁস

এজবাস্টনে প্রথম ইনিংসে ক্যারিয়ারের ৩০তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে ১১৮ রানে অপরাজিত ছিলেন রুট। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে করেন ৪৬ রান। তাতেই পাঁচ ধাপ টপকে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ৩২ বছর বয়সি অভিজ্ঞ এই ক্রিকেটারের। তার শীর্ষে ফেরার দিন পরপর দুই ইনিংসে ব্যর্থ হয়ে নিজের ১ নম্বর ব্যাটারের স্থান হারিয়েছেন অজি ব্যাটার মার্নাস লাবুশেন। ম্যাচে ০ ও ১৩ রানের ইনিংস খেলে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে নেমে গেছেন। এই সুযোগে তাকে টপকে দুই নম্বরে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে অবশ্য বড় কোনো পরিবর্তন হয়নি। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল না খেললেও শীর্ষস্থানই ধরে রেখেছেন। ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন, দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সরা যথাক্রমে দুই, তিন ও চারে রয়েছেন। অন্যদিকে অলরাউন্ডারদের তালিকায় নিজেদের স্ব অবস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা, অশ্বিন, সাকিব আল হাসান, অক্ষর প্যাটেল, বেন স্টোকসরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা