× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিম্বাবুয়ের টানা দুই জয়, নেপালের প্রথম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৩ ২৩:১১ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ২৩:১৫ পিএম

জিম্বাবুয়ের টানা দুই জয়, নেপালের প্রথম

নেপালকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে শুভ সূচনা করেছিল জিম্বাবুয়ে। এবার স্বাগতিকরা পেল আরও একটি দুর্বার জয়। সিকান্দার রাজার অলরাউন্ড নৈপুণ্যে আফ্রিকান দলটি ৬ উইকেটে ধরাশায়ী করল নেদারল্যান্ডসকে। দুরন্ত জয়টা এসেছে আবার ৫৫ বল হাতে রেখেই। অন্যদিকে জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে হারলেও এবার জয়ের দেখা পেয়েছে নেপাল। দক্ষিণ এশিয়ার দলটি ৪২ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে।

আরও পড়ুন : ব্রড-পুলিশের কাণ্ড

শুরুতে ব্যাট করতে নেমে বিক্রমজিত সিং (৮৮), ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস (৮৩) ও ম্যাক্স ও'ডাউডের (৫৯) ফিফটিতে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রানের বিশাল স্কোর গড়ে নেদারল্যান্ডস। সিকান্দার রাজা নেন ৪ উইকেট।

ম্যাচসেরা সিকান্দার রাজার (৫৪ বলে ৬ বাউন্ডারি ও ৮ ছক্কায় খেলেন ১০২* দুর্বার এক ইনিংস) হার না মানা ঝড়ো সেঞ্চুরিতে ৪০.৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩১৯ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস (৫৮ বলে ১০ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ৯১ রানের দুরন্ত এক ইনিংস) ৯ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। অধিনায়ক ক্রেইগ আরভিন দলীয় স্কোরে যোগ করেন ৫০ রান।

অন্য ম্যাচে শায়ান জাহাঙ্গীরের (৭৯ বলে ১০ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেন ১০০ রানের চমৎকার এক ইনিংস) সেঞ্চুরিতে ৪৯ ওভারে ২০৭ রান তুলে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। ম্যাচসেরা নেপালের কারান কেসি শিকার করেন ৪ উইকেট। ৩ উইকেট নেন তার সতীর্থ গুলশান ঝা। 

লক্ষ্য তাড়া করতে ভিম শার্কির (৭৭*) অপরাজিত হাফ-সেঞ্চুরিতে ৪৩ ওভারে ৪ উইকেটে হারিয়ে ২১১ রান তুলে জয় ছিনিয়ে নেয় নেপাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা