× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রড-পুলিশের কাণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৩ ২১:৪৬ পিএম

আপডেট : ২১ জুন ২০২৩ ০১:০৪ এএম

ব্রড-পুলিশের কাণ্ড

অ্যাশেজের প্রথম টেস্টের তখন দ্বিতীয় দিন, স্টুয়ার্ড ব্রড সকালের সেশনেই তোপ দাগেন অস্ট্রেলিয়ার টপ অর্ডারে। ডেভিড ওয়ার্নারের পর ফিরিয়ে দেন মার্নাশ লাবুশেনকেও। হ্যাটট্রিকের সুযোগ তৈরি করা ইংলিশ পেসার তখন বাঁধনহারা উদযাপনে মেতে আছেন। 

আরও পড়ুন : অম্লমধুর স্মৃতিতে ভাসছেন ‘সব জেতা’ মেসি

কিন্তু কোন মেথডে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটারকে প্রথম বলেই পরাস্ত করেছিলেন- এমন একটি প্রশ্ন শুনেছিলেন ব্রড, দিয়েছেন চোখ কপালে ওঠা জবাব। তাকে নাকি সাহায্য করছিলেন দুজন পুলিশ! তাদের সাহায্যেই লাবুশেনকে শূন্য রানে ফেরাতে পেরেছিলেন ব্রড।

দিনশেষে সেই উইকেটের জন্য দুই পুলিশকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন ইংরেজ পেসার। ব্রডের মতে, পুলিশ তার কাজ সহজ করে দিয়েছিল- ‘লাবুশেন যখন ব্যাট করতে নেমেছিল তখন সাইটস্ক্রিনের সামনে দুজন পুলিশকর্মী নড়াচড়া করছিল। তাতে লাবুশেনের সমস্যা হচ্ছিল। ও নেমেই আম্পায়ারকে সে কথা জানায়। আম্পায়ার পুলিশদের সরিয়ে দিলেও ততক্ষণে কিছুটা মনঃসংযোগে ব্যাঘাত হয়। সেটারই সুবিধা পেয়েছি। দুই পুলিশকর্মীকে ধন্যবাদ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা