× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় এজবাস্টন টেস্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৩ ০০:৫৫ এএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১১:৪২ এএম

শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় এজবাস্টন টেস্ট

এজবাস্টন টেস্টে তৃতীয় দিনের শেষ দুটি সেশন মাটি করে দিয়েছিল থেমে থেমে নামা বেরসিক বৃষ্টি, সোমবার চতুর্থ দিনে ইংল্যান্ডের ‘বাজবল’ তত্ত্বে ক্ষণে ক্ষণে তোপ দেগেছেন প্যাট কামিন্স-নাথান লায়ন। ৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বেন স্টোকসের দলও পড়েছে বিপদে। ভেজা মাঠে থেমেছে ২৭৩ রানে, লিড বাড়িয়ে অস্ট্রেলিয়াকে লক্ষ্য ছুড়েছে ২৮১ রানের। দিন শেষের আগে অনেকখানি পথ হেঁটেও ফেলেছে অস্ট্রেলিয়া। এবার বাকি পঞ্চম দিনের রোমাঞ্চ।

অ্যাশেজের প্রথম টেস্টে ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের চিন্তা বাড়িয়েছে বৃষ্টি। বল দুই দিকেই সুইং করেছে। ফলে সমস্যায় পড়তে হয়েছে ইংল্যান্ড ব্যাটারদের। পুরো ফায়দা লুটেছেন অজি স্পিনার নাথান লায়ন ও পেসার কামিন্স। ইংলিশদের ধসিয়ে দিতে দুজনই নিয়েছেন ৪টি করে উইকেট।

বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩৫ রান তুলে থেমেছিল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। চতুর্থ দিনে অজি বোলারদের তোপে জো রুট ও হ্যারি ব্রুক করেছেন ৪৬ রান। ৪৩ রান এসেছে অধিনায়ক স্টোকসের ব্যাট থেকে। বাকি সবাই ইনিংস বড় করতে ধুঁকেছেন। শেষ দিকে অলি রবিনসনের ২৭ রানে আড়াইশ পেরোয় স্বাগতিকরা।

লক্ষ্যে নেমে দারুণ শুরু পায় অজি দল। স্কোরবোর্ডে ৬০ রান আসতে ৩৬ রান করে ফেরেন ওয়ার্নার। ৩-এ নামা লাবুশেন প্রথম ইনিংসের মতো এদিনও বড় করতে পারেননি ইনিংস। ব্যর্থ হয়েছেন স্মিথও। ওপেনার উসমান খাজা ৩৪ রানে ব্যাট করছেন। তাকে ১৩ রান করে সঙ্গ দিচ্ছেন স্কট বোলান্ড। ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া চতুর্থ দিন শেষে তুলেছে ১০৭ রান। জয়ের থেকে তারা ১৭৬ রান পিছিয়ে আছে।

এজবাস্টনে প্রথম দিনে স্টোকসের দল ৮ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল। জো রুট অপরাজিত ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। জনি বেয়ারস্টো ৭৮ ও জ্যাক ক্রলি করেন ৬১ রান। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়। উসমান খাজা ১৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন। ট্রাভিস হেড ও অ্যালেক্স ক্যারির ফিফটিতে ইংলিশদের থেকে ৭ রান পেছনে থামে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে অজি বোলারদের দাপটে বিপদে আছে ইংল্যান্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা