প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জুন ২০২৩ ২৩:৩৬ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩ ২৩:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের তারকা গলফার টাইগার উডসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে তৃতীয়বারের মতো ফ্লোরিডার আদালতে আপিল করেছেন তার সাবেক রেস্টুরেন্ট ম্যানেজার এরিকা হারম্যান।
আরও পড়ুন : রোনালদোর ভক্তদের পাগলামি
তার দাবি, ২০১৭ সালে উউসের রেস্টুরেন্টের ম্যানেজার থাকাকালীন চাকরি হারানোর ভয় দেখিয়ে তার সঙ্গে যৌন সম্পর্কে জড়ান উডস।
এরপর তিনি এ নিয়ে উডসের বিরুদ্ধে মুখ খোলায় তাকে চাকরি হারাতে হয়েছে। যার জন্য ৩০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
মামলাটি এর আগে দুবার ফ্লোরিডার আদালতে আনা হলেও শেষ পর্যন্ত প্রত্যাখ্যান হয়ে যায়। যার জন্য এবার তিনি ফ্লোরিডার আপিল আদালতে নিয়ে গেছেন মামলাটিকে।
যদিও বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে আসছেন ১৫ বারের মেজর ট্রফি জয়ী এই গলফার। এদিকে ফ্লোরিডার বিচারকও উডসের পক্ষেই রায় দিয়েছেন।
অন্যদিকে হারম্যানের দাবি, ‘নথিতে যা আছে তা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কারণ আমি এই নথি নিয়ে কখনও প্রকাশ্যে যাব না। বাচ্চাদের ক্ষতি করার জন্য আমি কিছুই ব্যবহার করব না। কিন্তু আমার পুরো জীবন তার হাতে। এই ব্যবসায় আমার ভবিষ্যৎ।’