প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জুন ২০২৩ ২৩:২০ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩ ২৩:২৪ পিএম
বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো একবার বল জালে জড়ালেও গোল পাননি। অফসাইডের ফাঁদে পড়ে গোলহীন থাকা রোনালদো তবুও যেন জিতে নিয়েছেন সব।
আরও পড়ুন : শ্রীলঙ্কায় বিধ্বস্ত আমিরাত, আইরিশদের হারিয়ে ওমানের চমক
পর্তুগিজ মহাতারকা মাঠজুড়ে ছুটলেন, দলের গোলে শিশুর মতো উদযাপন করলেন। সবশেষ ভক্তদের সঙ্গেও কাটল দারুণ কিছু সময়। লিসবনের এস্তাদিও দে লুইজ স্টেডিয়ামে সবার মন জিতে নিয়েছেন সিআর সেভেন।
শনিবার ইউরোর বাছাই পর্বে প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল, টানা তিন ম্যাচে জিতে রোনালদোরা উঠেছে টেবিলের শীর্ষে। ম্যাচটির দ্বিতীয়ার্ধের ঘটনা। নিরাপত্তাবেষ্টনী ভেদ করে পর্তুগালের পতাকা হাতে মাঠে ঢুকে পড়েন এক দর্শক।
কিংবদন্তির সামনে গিয়ে প্রথমে মাথা নুইয়ে কুর্নিশ করেন, এরপর দুপায়ের মাঝে মাটিতে রেখে সম্মান দেখায়। তাতেও ওই ভক্তের মন ভরেনি, তাই রোনালদোকে পাঁজা করে কোলে তোলারও চেষ্টা করেন!
মাঠের ঘটনার পর মাঠের বাইরেও রোনালদো সিক্ত হন ভক্তদের ভালোবাসায়। ‘স্পিড’ নামে জনপ্রিয় ইউটিউবার ড্যারেন ওয়াটকিনস জুনিয়রও করেন এক রাজ্যের পাগলামি।