× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কায় বিধ্বস্ত আমিরাত, আইরিশদের হারিয়ে ওমানের চমক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ২৩:০৪ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ২৩:০৯ পিএম

শ্রীলঙ্কায় বিধ্বস্ত আমিরাত, আইরিশদের হারিয়ে ওমানের চমক

দাপটের সঙ্গেই ক্রিকেট বিশ্বকাপ বাছাই শুরু করল শ্রীলঙ্কা। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতকে ১৭৫ রানে বিধ্বস্ত করল তারা। অন্যদিকে আইরিশদের ৫ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছে ওমান। জয়টা পেয়েছে তারা ১১ বল হাতে রেখেই।

আরও পড়ুন : ইংল্যান্ডের নতুন কৌশল ‘ব্রামব্রেলা’

শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৫৫ রানের বিশাল স্কোর গড়ে শ্রীলঙ্কা। জবাবে ৩৯ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় আমিরাত।

লঙ্কানদের হয়ে ফিফটি হাঁকান দিমুথ করুনারত্নে (৫২), পাথুম নিসানকা (৫৭), কুশল মেন্ডিস (৭৮) ও সাদিরা সামারাবিক্রমা (৭৩)। ৬ উইকেট নেন ম্যাচসেরা ওয়ানিন্দু হাসারাঙ্গা।

অন্য ম্যাচে ৭ উইকেটের বিনিময়ে ২৮১ রানের পুঁজি গড়ে আয়ারল্যান্ড। ৪৮.১ ওভারে ৫ উইকেট হারিয়েই ২৮৫ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে ওমান। 

বিজয়ী ওমানের জার্সি গায়ে ক্যাশাপ প্রজাপতি ৭২, ম্যাচসেরা জিসান মাকসুদ ৫৯ ও সাকিব ইলিয়াস ৫২ রানের দারুণ তিনটি ইনিংস খেলেন। আর আইরিশদের হয়ে ৯১* রানের হার না মানা অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস খেলেন জর্জ ডকরেল। আর ৫২ রান যোগ করেন হ্যারি টেক্টর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা