× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংল্যান্ডের নতুন কৌশল ‘ব্রামব্রেলা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ২২:১৫ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ২২:৩৩ পিএম

ইংল্যান্ডের নতুন কৌশল ‘ব্রামব্রেলা’

আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষকে পরাস্ত করার কৌশলে অনেক দিন ধরেই টেস্ট খেলে যাচ্ছে ইংল্যান্ড। তাদের কোচ ব্রেন্ডন ম্যাককালামের ডাক নামের সঙ্গে মিল রেখে এই রণকৌশলকে বলা হচ্ছে ‘বাজবল’ বলে।

আরও পড়ুন : মেসিহীন আর্জেন্টিনার ইন্দোনেশিয়া জয়

এবার ইংলিশ অধিনায়ক বেন স্টোকস উপহার দিলেন নতুন কৌশলের। তার ফিল্ডিং সাজানোর ধরনকে বলা হচ্ছে ‘ব্রামব্রেলা’। বার্মিংহামে ছাতার মতো বড় পিচ কাভার ছিল, যার নামই ‘ব্রামব্রেলা’।

ছাতার আকৃতিতে ফিল্ডার দাঁড় করিয়ে উসমান খাজাকে আউট করার কৌশল নেন স্টোকস। তার এ কৌশলকে বলা হচ্ছে ‘ব্রামব্রেলা’। অফসাইডে শর্ট কাভার থেকে শর্ট মিডঅফে ও লেগ সাইডে শর্ট স্কয়ার লেগ থেকে শর্ট মিড অনে ইংল্যান্ডের ছয়জন ফিল্ডার দাঁড়ান। ব্যাটার খাজা থেকে তারা ছিলেন ১২-১৫ মিটার দূরত্বে। ব্যাটারের সামনে ছাড়ার মতো দাঁড়িয়ে ফিল্ডিং করাকে ডাকা হচ্ছে ‘ব্রামব্রেলা’ বলে।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন উসমান খাজা। তাকে কিছুতেই ফেরাতে পারছিলেন না স্টুয়ার্ট ব্রড, অলি রবিনসন ও জেমস অ্যান্ডারসনরা। অবশেষে ব্রামব্রেলা কৌশলের কাছে হার মানেন খাজা। রবিনসনের বলে ফেরেন ১৪১ রান নিয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা