× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিহীন আর্জেন্টিনার ইন্দোনেশিয়া জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ২১:৪৭ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ২১:৫৩ পিএম

মেসিহীন আর্জেন্টিনার ইন্দোনেশিয়া জয়

এশিয়া সফরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।এবার মেসিহীন আর্জেন্টিনাও জয় ছিনিয়ে নিল। ইন্দোনেশিয়াকে হারাল ২-০ গোলে। তাতে হাসিমুখ নিয়েই এশিয়া সফরটা শেষ করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর অনুদানের ৯১ লাখ টাকার চেক হস্তান্তর

মেসি ছিলেন না। সঙ্গে অ্যাঞ্জেল ডি মারিয়াও ছিলেন না শুরুর একাদশে। দলে এসেছিল বিশাল পরিবর্তন। মূলত দলে পরীক্ষা নিরীক্ষাই চালিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। বাজিয়ে দেখেছেন একাধিক তরুণকে। 

সে পরীক্ষায় দল উতরে গেছে ভালোভাবেই। 

ইন্দোনেশিয়ার ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৪৯ নম্বর দল। অন্য দিকে বিশ্বসেরা আর্জেন্টিনা তো র‍্যাঙ্কিংয়েরও সেরা দল। দুই দলের লড়াইটা ছিল অসম, হলোও তাই। বলের দখল থেকে আক্রমণ, আধিপত্য ছড়াল আর্জেন্টিনাই। সে তুলনায় অবশ্য গোলের সংখ্যাটা বাড়ল না তেমন। কারণ, আক্রমণ যে গোছানো হচ্ছিল না মোটেও! আর যাও হচ্ছিল, তাও ফিনিশিংয়ের অভাবে পাচ্ছিল না চূড়ান্ত রূপ।

সঙ্গে ইন্দোনেশিয়াও নিজেদের মাঠে ছিল পুরোপুরি রক্ষণাত্মক মেজাজে। সব কিছুর মিশেলে আর্জেন্টিনাকে শুরুর গোল পেতে অপেক্ষা করতে হয়েছে বেশ। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেও গোলের দেখা পেয়েছে প্রথমার্ধ বিরতির ৭ মিনিট আগে। লিয়ান্দ্রো পারেদেস বলটা মাঝমাঠে ফাঁকায় পেতেই করে বসেন দূরপাল্লার এক শট। সেটা রক্ষণকে তো ফাঁকি দিলই, ফাঁকি দিয়ে বসে ইন্দোনেশিয়ান গোলরক্ষক এরনান্দো আরিকেও। সে এক গোলই আর্জেন্টিনাকে এনে দেয় লিড। 

পরের গোলটা পেতে অবশ্য আলবিসেলেস্তেদের বেশি অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয়ার্ধের ১০ম মিনিটেই ব্যবধানটা দ্বিগুণ করে দলটি। কর্নার থেকে ভেসে আসা বলটা প্রতিপক্ষ রক্ষণ ভেদ করে গিয়ে পড়ে ক্রিশ্চিয়ান রোমেরোর কাছে। তার হেডার গিয়ে আছড়ে পড়ে ইন্দোনেশিয়ার জালে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা