× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাত শুকিয়ে জরিমানা গুনছেন মঈন আলী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ২০:০৬ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ২০:২৭ পিএম

হাত শুকিয়ে জরিমানা গুনছেন মঈন আলী

দুই বছর পর টেস্টে ফেরা মঈন আলী নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন ! অবসর ভেঙে খেলতে নেমেই জরিমানা গুনতে হচ্ছে ইংলিশ অলরাউন্ডারকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে লেভেল ওয়ান মাত্রার আচরণবিধি ভেঙেছিলেন অফ স্পিনার। তাতেই গুনতে হচ্ছে ম্যাচ ফির ২৫ শতাংশ অর্থ।

এজবাস্টন টেস্টে আইসিসির আচরণবিধি ভঙের অভিযোগে জরিমানা ছাড়াও মঈনকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। মঈনের বিরুদ্ধে মাঠের দুই আম্পায়ার এহসান রাজা ও ম্যারাইস এরাসমাস, তৃতীয় আম্পায়ার ক্রিস গ্যাফানি ও চতুর্থ আম্পায়ার মাইক বার্নস আচরণবিধি ভঙের অভিযোগ আনেন। এরপর আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আচরণবিধির ২.২০ বিধি ভঙের অভিযোগে অভিযুক্ত করেন।

আরও পড়ুন: রিজার্ভ ডেতে বাংলাদেশ-পাকিস্তানের সেমির লড়াই

ঘটনাটা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮৯তম ওভারের। বাউন্ডারিতে ফিল্ডিং করা মঈন ডান হাতের তালু শুকনো রাখতে একধরনের স্প্রে ব্যবহার করেন। এর ঠিক পরের ওভারেই বোলিং করতে যান। যা খেলোয়াড়ি চেতনাবিরোধী কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত। মঈন আলী শাস্তি মেনে নেওয়ায় অবশ্য আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা