× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিজার্ভ ডেতে বাংলাদেশ-পাকিস্তানের সেমির লড়াই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১৫:৪২ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ১৫:৪৬ পিএম

শিরোপার মঞ্চে কারা—জানতে অপেক্ষা বেড়েছে আরও একদিন ছবি: টুইটার

শিরোপার মঞ্চে কারা—জানতে অপেক্ষা বেড়েছে আরও একদিন ছবি: টুইটার

অপেক্ষার প্রহর শুধুই বাড়ল, শেষ পর্যন্ত দিনের জন্য স্থগিত করতে হল সেমিফাইনালের লড়াই। কিন্তু বেরসিক বৃষ্টি থামার যেন নাম নেই। নারী ইমার্জিং এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তানও নামতে পারেনি। আগামীকাল মঙ্গলবার সেমিফাইনাল দুটি গড়াবে রিজার্ভ ডে-তে।। 

হংকংয়ে সোমবার মাঠে গড়ানোর কথা ছিল শেষ চারের দুটি ম্যাচ। শিরোপার মঞ্চ নিশ্চিতের ম্যাচেও বাগড়া দিয়েছে বৃষ্টি। দুইটি ম্যাচের একটিতেও টস পর্যন্ত হয়নি। তাই বাধ্য হয়েই খেলা গড়িয়েছে রিজার্ভ ডে-তে।

আরও পড়ুন: ছাড়পত্র পেয়েছেন সাকিব-লিটন

আসরটিতে এরআগে, বাংলাদেশের গ্রুপপর্বের দুটি ম্যাচেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। প্রথম ম্যাচে ৯৭ রানের বড় ব্যবধানে জয়ের পর পরের দুই ম্যাচ  বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তবে প্রথম ম্যাচ জেতা থাকায় এশিয়া কাপের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। 

মঙ্গলবার ফাইনালের টিকিট নিশ্চিতের লক্ষ্যে একই ভেন্যুতে নামবে চার দল। আগামী বুধবার মাঠে গড়াবে মেয়েদের এই টুর্নামেন্টের ফাইনাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা