× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ ফাইনালে ওঠার লড়াই মেয়েদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১০:৫৩ এএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ১০:৫৮ এএম

আজ ফাইনালে ওঠার লড়াই মেয়েদের

ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় সেমিফাইনালে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ পাকিস্তান। দুদলের ম্যাচটি মাঠে গড়াবে বেলা সাড়ে ১১টায়।

আরও পড়ুন - মদ্রিচদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন

বৃষ্টিতে মাঠে গড়ায়নি গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ। সেমিফাইনাল নিশ্চিত করতে আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেনি বাংলাদেশ। একই গ্রুপের শ্রীলঙ্কা-মালয়েশিয়া ম্যাচও মাঠে গড়ায়নি বৃষ্টিতে। আর তাতেই প্রথম ম্যাচ জয়ের সুবাদে নারী ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।

শুক্রবার ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু হংকংয়ের বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। মাঠে গড়ায়নি টস। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিও ভেসে যায় বৃষ্টিতে। 

পরপর দুই ম্যাচ খেলা না হলেও সেমিফাইনালে যেতে অসুবিধা হয়নি বাংলাদেশের। মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৯৭ রানের জয়ের সুবাদে গ্রুপ ‘বি’র শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা