× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মদ্রিচদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১০:২৯ এএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ১০:৫৮ এএম

মদ্রিচদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন

এবার আর ভুল করল না স্পেন। ক্রোয়েটদের বিপক্ষে স্প্যানিশরা ঘুচিয়ে দিল প্রায় এক যুগের খরা, কাটাল আগেরবারের আক্ষেপ। বিশ্বকাপের পর নেশন্স লিগেও আরও একবার ফাইনালে উঠে ট্রফি হাতছাড়া লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার। টাইব্রেকারে জিতে প্রথমবার নেশন্স লিগ শিরোপা ঘরে তুলেছে স্পেন।

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়া হেরেছিল আর্জেন্টিনার কাছে। বারবার ট্রফি জয়ের কাছে আসে ক্রোয়েটদের, কিন্তু কাপ ও ঠোঁটের মাঝের দূরত্বটা ঘোচানো হয় না। রবিবার রাতে স্পেনের কাছে মদ্রিচরা হারে ৫-৪ ব্যবধানে। ২০২১ সালের নেশন্সের লিগের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হেরে ছিল স্পেন। এবার জিতেই চওড়া হাসি নিয়ে মাঠ ছাড়লেন দানি কারভাহালেরা।

আরও একবার স্বপ্নভঙ্গ মদ্রিচের

শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি দুই দলের কোনোটিই। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও গোলের দেখা পায়নি স্পেন-ক্রোয়েশিয়া। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এখানেও নাটকীয়তা।

প্রথম ৫টি করে শট শেষে ৪-৪ সমতা! এরপর টাইব্রেকারের একাদশতম শট ফিরিয়ে স্পেনকে আবার এগিয়ে রাখেন গোলরক্ষক উনাই সিমন। এর আগে চতুর্থ শটও ঠেকিয়েছিলেন তিনি। তবে পঞ্চম শটে আইমেরিক লাপের্তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। এবার আর সেই ভুল করেননি দানি কারাভাহাল, নিখুঁত শটে লক্ষ্য ভেদ করে স্পেনকে শিরোপা এনে দেন।

ম্যাচজুড়ে বল দখলের লড়াই থেকে শুরু করে গোলমুখে আক্রমণেও এগিয়ে ছিল স্পেন। তবে ২১টি শট নিয়ে স্পেনের শট লক্ষ্যে ছিল মাত্র ২টি, বিপরীতে ১২টি শট নিয়ে ৫টিই লক্ষ্যে রাখে ক্রোয়েশিয়া। বল দখলের লড়াইয়ে স্পেন এগিয়ে ছিল ৫৫ শতাংশ।

দেশের হয়ে শিরোপা জয় হলো না লুকা মদ্রিচের। ক্লাব ফুটবলে সম্ভাব্য সবকিছু জিতলেও জাতীয় দলকে কিছুই এনে দিতে পারেননি ৩৭ বছর বয়সি এই মিডফিল্ডার। রাশিয়া বিশ্বকাপ ফাইনালের পর নেশন্স লিগের ফাইনালেও ধাক্কা খেলেন তিনি। অন্যদিকে প্রায় এক যুগ পর উয়েফা ট্রফি জিতল স্পেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা