× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিরেই হালান্ডের হার, হ্যাজার্ডের বিদায়ী ম্যাচে বেলজিয়ামের হোঁচট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ২২:৪৭ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৩ ২২:৫১ পিএম

ফিরেই হালান্ডের হার, হ্যাজার্ডের বিদায়ী ম্যাচে বেলজিয়ামের হোঁচট

ক্লাব জার্সিতে ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জিতিয়ে এসেছেন সদ্যই। জাতীয় দল নরওয়ের হয়ে ইউরো বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেই এবার হারের তিক্ত স্বাদ পেলেন হালান্ড। তবে তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ জয়ের পথেই ছিল তার দল নরওয়ে। ম্যাচের ৬১ মিনিটে দলকে লিড এনে দিয়ে ৮৪ মিনিটে মাঠ ছাড়েন হালান্ড।

আরও পড়ুন : পিএসজিতে গিল

এরপর শেষ মুহূর্তে দুই গোল দিয়ে ম্যাচ নিজেদের করে নেয় স্কটল্যান্ড। ইউরো বাছাইয়ের আরেক ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড।

হ্যাজার্ড ফুটবলকে বিদায় জানান গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপের পর। তবে আনুষ্ঠানিক বিদায় বলতে গতকাল ম্যাচে হাজির হয়েছিলেন। এরপর তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘রেড ডেভিলদের জার্সিতে এতগুলো বছর ধরে খেলাটা অপরিমেয় সম্মানের বিষয় ছিল। সবকিছুর জন্য অনেক ধন্যবাদ। তোমাকে ভালোবাসি বেলজিয়াম।’ জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে ১২৬ ম্যাচে ৩৩ গোল ও ৩৬ অ্যাসিস্ট করেছেন হ্যাজার্ড। খেলেছেন তিনটি বিশ্বকাপ ও দুটি ইউরো।

তার বিদায়ের ম্যাচে হারতে বসা দলকে ৬১ মিনিটে গোল করে বাঁচিয়েছেন রুমেলো লুকাকু। অন্য ম্যাচে নরওয়ের বিপক্ষে ৮৭ ও ৮৯ মিনিটে পরপর দুই গোল করে জয় তুলে নেয় স্কটল্যান্ড; যা নিয়ে নরওয়ের তারকা মার্টিন ওডেগার্ড আক্ষেপ নিয়ে বলেন, ‘এটা ব্যাখ্যা করা কঠিন। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগেও আমরা এগিয়ে ছিলাম। এরপর যা ঘটেছে, তা হওয়া উচিত হয়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা