× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএসজিতে গিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ২০:১৬ পিএম

পিএসজিতে গিল

২২ গজে স্বপ্নের মতো এক সময় পার করছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। সদ্য শেষ হওয়া আইপিএলে ৩ সেঞ্চুরি ও ৪ হাফসেঞ্চুরিতে করেন মোট ৮৯০ রান। যদিও তার দল গুজরাট টাইটান্সকে শিরোপা জেতাতে পারেননি তিনি। এরপর রাঙাতে পারেননি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। তবে এসব ভুলে মাঠের বাইরের সময়টা উপভোগ করছেন তিনি।

আরও পড়ুন - টি-টোয়েন্টি দলেও ফিরলেন আফিফ

আগামী জুলাই পর্যন্ত কোনো ম্যাচ না থাকায় ঘুরে বেড়াচ্ছেন গিল। কয়েক দিন আগেই বিরাট কোহলি ও আনুশকা শর্মার সঙ্গে এফএ কাপের ফাইনাল দেখেছেন। এবার তিনি উড়ে গেছেন তার পছন্দের ক্লাব পিএসজিতে। ক্লাবটির মাঠ পার্ক দেস প্রিন্সেস পরিদর্শন করেছেন তরুণ এই তারকা, যা পিএসজি তার অফিসিয়াল টুইটারে শেয়ার করে জানিয়েছে।

এ সময় নিজের নাম লেখা পিএসজির ৭ নাম্বার জার্সি হাতে পোজ দিতে দেখা গেছে গিলকে। পিএসজি সেই ছবি শেয়ার করে লিখেছে, ‘ভারতের জনপ্রিয় ক্রিকেটার পার্ক দেস প্রিন্সেসে বেড়াতে এসেছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা