× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিরোপার মঞ্চে খেই হারাতে চান না স্পেন কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১২:২০ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৩ ১২:২১ পিএম

শিরোপার মঞ্চে খেই হারাতে চান না স্পেন কোচ

সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, পর্তুগাল, ইতালির পর এবার ক্রোয়েশিয়া—স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে আশাবাদী এবার আর ভুল হবে না, শিরোপা নিয়েই ফিরতে চান স্প্যানিয়ার্ডদের কোচ। উয়েফা নেশন্স লিগে শিরোপার স্বপ্ন পূরণ থেকে এক সিঁড়ি দূরে দাঁড়িয়ে ফুয়েন্তে আশাবাদী, শিরোপার মঞ্চেও সেরা ছন্দে থেকেই খেলবে তার দল। 

২০১৯ সালে প্রথম উয়েফা নেশন্স লিগের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। দুই বছর পর দ্বিতীয় নেশন্স লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা জেতে ফ্রান্স। এবার তৃতীয় নেশন্স লিগ ফাইনালে খেলবে স্পেন ও ক্রোয়েশিয়া। দ্বিতীয়বারের মতো শিরোপার মঞ্চে প্রথমবার ট্রফি উঁচিয়ে ধরার সামনে স্পেন,  অন্যদিকে প্রথমবার ফাইনালে উঠে বাজিমাত করতে প্রস্তুত ক্রোয়েটরা। ট্রফি কারা উঁচিয়ে ধরবে তা জানা যাবে ১৮ জুন রটারডামে ম্যাচ শেষে।

আরও পড়ুন :

তবে ইতালির বিপক্ষে দল যেভাবে খেলেছে, তাতে ভীষণ খুশি লুইস দে লা ফুয়েন্তে। রবিবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শিরোপা নির্ধারণী ম্যাচে জয় নিয়েও আশাবাদী  স্প্যানিশ কোচ, ‘আমরা চাই নিজেদের সেরাটা দিয়ে সফলতা ছিনিয়ে আনতে। নিজেদের সেরাটা দিয়ে সফলতা ছিনিয়ে আনতে। যদি মাঠে সেটি করতে পারি, তাহলে আমাদের কোনো হতাশা থাকবে না। জয়ের ব্যাপারে আশাবাদী। আশা করছি, ছেলেরা নিরাশ করবে না।’

সেরা খেলাটা খেলতেই বেশি মনোযোগী ফুয়েন্তে, ‘আমাদের মধ্যে শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে। দলের এখন সেরা সময় চলছে। তবে শিরোপা ছোঁয়ার স্বপ্ন পরে। আগে মাঠের কাজটি ঠিকমতো করতে চাই। যদি সেটি করতে পারি, তাহলে শিরোপা আমাদের হাতে উঠবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা