× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাফায়েলা বললে, ব্রাজিলের ক্লাবে খেলবেন নেইমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১৬:৪২ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১৬:৫৯ পিএম

রাফায়েলা বললে, ব্রাজিলের ক্লাবে খেলবেন নেইমার

পিএসজি ছাড়ছি, ছাড়ব করেই যাচ্ছে নেইমারের। ফরাসি ডেরা ছাড়তেও প্রস্তুত ব্রাজিলের তারকা। প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাব নেইমারের সঙ্গে যোগাযোগও করেছে। তবে তার বোন রাফায়েলা সান্তোস দিয়েছেন চমকপ্রদ তথ্য, চাইলেই তিনি নেইমারকে ব্রাজিলের কোনো ক্লাবে খেলার অনুরোধ করতে পারেন। আর রাফায়েলা আশাবাদী, নেইমার তার কথা ফেলবেন না।

নেইমারের সম্ভাব্য গন্তব্য হিসেবে তালিকায় আছে প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির নাম। তবে এখন পর্যন্ত কোনো ক্লাবের সঙ্গেই তার কথা পাকাপাকি হয়নি। নিজেও কোনো ক্লু দেননি।

তবে নেইমারের বোন অবশ্য ব্রাজিলে ফেরানোর চেষ্টা করতেই পারেন, ‘চেষ্টা করে দেখতে পারি।’

রাফায়েলা বলেছেন, ‘বোটাফোগোতে (ব্রাজিলিয়ান ক্লাব) তাকে আনতে পারলে এখানকার সমর্থক ও আমার জন্যও এটি অনেক আনন্দের হবে। চাইলে তার সঙ্গে এটি নিয়ে কথা বলতে পারি। নেইমারকে রাজি করানোর বিষয়ে আমার বেশ সামর্থ্য ও অধিকার আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা