× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গিনিকে উড়িয়ে জয়ে ফিরল ব্রাজিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১১:০২ এএম

আপডেট : ১৮ জুন ২০২৩ ১১:৪৯ এএম

গিনিকে উড়িয়ে জয়ে ফিরল ব্রাজিল

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর দুঃসময় বাড়িয়ে দিয়েছিল মরক্কো। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর প্রীতি ম্যাচে মার্চে আশরাফ হাকিমি-হাকিম জিয়েশদের কাছে হেরেছিল ব্রাজিল। অবশেষে জয়ের দেখা পেলো সেলেসাওরা, গিনির বিপক্ষে বন্ধুত্বপূর্ণ ম্যাচটিতে খর্ব শক্তির দলটিকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে কাসেমিরোরর দল।

স্পেনের বার্সেলোনার করনেলা এল প্রাতে শনিবার গিনির বিপক্ষে একটি করে গোল করেন জোয়েলিন্টন, রদ্রিগো, এডার মিলিতাও ও ভিনিসিয়ুস জুনিয়র। সেলেসাওরা ম্যাচটি খেলতে নেমেছিলো ভিনিসিয়াস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের প্রতিবাদ হিসেবে। বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবেই ব্রাজিল এদিন প্রথমার্ধে কালো জার্সি পরে খেলতে নামে।

নিজেদের ইতিহাসে প্রথমবার কালো জার্সিতে মাঠে নেমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা লিড নিতে খুব বেশি সময় নেননি। তবে ভুগতে হয়েছে বেশ। চোখে চোখ রেখে লড়া গিনি অবশ্য খেই হারায় ম্যাচের ২৭ মিনিটে। তিন মিনিটে মাঝে দুটি গোল হজম করে বসে।

আরও পড়ুন: বড় জয়ে রোনালদোর পর্তুগালের তিনে তিন

২৭ মিনিটে নিউক্যাসলের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো জোয়েলিন্টন দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন। তিন মিনিট পর রক্ষণের ভুলে বল পেয়ে জাল খুঁজে নেন রদ্রিগো। ৩৬ মিনিটে একটি গোল শোধ দেয় গিনি। শেহরু গুইরাসির সেই গোলটির পর আর ঘুরে দাঁড়াতে পারেনি গিনি।

দ্বিতীয়ার্ধে কালো জার্সি তুলে রেখে চিরচেনা হলুদ জার্সিতে নামে কাসেমিরোরা। খেলার ২ মিনিট গড়াতেই স্কোরলাইন বাড়িয়ে নেন এযার মিলিতাও। ৮৮ মিনিটে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে ব্রাজিলের জয় নিশ্চিত করে দেন ভিনিসিয়ূস। বক্সে মালকম ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। বলের লাইনে ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি গিনি গোলরক্ষক।

অন্তবর্তীকালীন কোচ মেনেজেসের অধীনে আরও একটি বর্ণবাদবিরোধী প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী মঙ্গলবার সেনেগালের মুখোমুখি হবে সেলেসাও দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা