× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় জয়ে রোনালদোদের তিনে তিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১০:২২ এএম

আপডেট : ১৮ জুন ২০২৩ ১১:০৪ এএম

বড় জয়ে রোনালদোদের তিনে তিন

বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল পর্তুগাল। বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।  গোলও একবার পেয়ে গেছিলেন। সেই গোলটি অফসাইডের কারণে বাতিল হলেও বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগিজরা। ইউরো বাঠছাইপর্বে এটা রোনালদোদের হ্যাটট্রিক জয়।

 জার্মানিতে বসতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে বসনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। লিসবনে জোড়া গোল করেন ব্রুনো ফের্নান্দেস।  অন্য গোলটি আসে বের্নার্দো সিলভার থেকে। 

বল দখল, গোলে শট আর আক্রমনে পসরা সাজিয়ে বসা পর্তুগাল বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল পাচ্ছিল না। ৪৪ মিনিটে সেই ডেডলক ভাঙেন সিলভা। 

 এর আগে যদিও সতীর্থের বাড়ানও ক্রস থেকে হেডে গোল করেছিলেন রোনালদো। কিন্তু অফসাইডের ফাঁদে পড়েন এই ফরোয়ার্ড। বাতিল হয় গোলটি।

বিরতির পর ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফের্নান্দেস। রুবেন নাভেসের ক্রস দারুণ এক হেডে জাল খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক ভলিতে  ফের্ন্দান্দেস ব্যবধান ৩-০ করে মাঠ ছাড়েন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা