প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩ ২২:৪১ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩ ২২:৪৮ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে বড় জয়ে শুরু হয়েছিল বাংলাদেশের মেয়েদের ইমার্জিং কাপ যাত্রা। বৃষ্টির কারণে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামা হয়নি মেয়েদের। ফলে ভাগাভাগি করতে হয়েছে পয়েন্ট।
আরও পড়ুন : ‘ব্রেক পয়েন্ট’
এক ম্যাচে মাঠে নামা বাংলাদেশের শিবিরে হানা দিয়েছে ইনজুরি। দলের ওপেনার রুবায়া হায়দার ঝিলিক ইনজুরিতে পড়েছেন। বাঁ পায়ের হাঁটুর ইনজুরির কারণে ইমার্জিং এশিয়া কাপে তার খেলা হবে না।
ফলে ইতোমধ্যেই দেশে ফিরেছেন তিনি। তার বদলি হিসেবে সুমাইয়া আক্তারকে দলে নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। হংকংয়ে আগামীকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। হংকংয়ে প্রথমবারের মতো হচ্ছে নারীদের ইমার্জিং এশিয়া কাপ।
টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের মেয়েরা। আগামীকাল নির্ধারিত হবে সেমিফাইনালে কার মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে লাল-সবুজের প্রতিনিধিদের শেষ চারের ম্যাচ।