প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুন ২০২৩ ২১:১৯ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩ ২২:৪৪ পিএম
মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নিক কিরগিওস। সেটা হারের কারণে। টেনিসের ‘ব্যাডবয়’ নামে পরিচিত কিরগিওসের মনের অবস্থা এতটা খারাপ ছিল যে, আত্মহত্যার পথই বেছে নিতে চেয়েছিলেন এ অজি তারকা। ঘটনা ২০১৯ সালের।
আরও পড়ুন - এমবাপের প্রিজন পিএসজি
উইম্বলডনে স্প্যানিশ সুপারস্টার রাফায়েল নাদালের কাছে হার মানতেই মানসিক রোগ পেয়ে বসেছিল অস্ট্রেলিয়ার বিতর্কিত এ টেনিস খেলোয়াড়কে। উপায়ন্তর না দেখে কিরগিওস দ্বারস্থ হন চিকিৎসকের। এমনকি চিকিৎসকের পরামর্শে ভর্তিও হয়েছিলেন হাসপাতালে।
কিরগিওসের জীবনী নিয়ে ওয়েব সিরিজ তৈরি করেছে নেটফ্লিক্স। ‘ব্রেক পয়েন্ট’ নামের সিরিজটি অনলাইনে মুক্তি পাবে ২১ জুন। যার এক পর্বে সেই সময়ের তার মনের বাজে অবস্থা তুলে আনা হয়েছে। সেখানেই আত্মহত্যার ইচ্ছার কথা জানিয়েছেন কিরগিওস।
গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমেও মানসিক সমস্যা ও আত্মহত্যার ইচ্ছার বিষয়ে জানান। সিরিজের ষষ্ঠ পর্বে কিরগিওস নিজের মানসিক স্বাস্থ্যের বিষয়ে জানাবেন। এখনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি কিরগিওস। মেজর আসরে তার সর্বোচ্চ সাফল্য বলতে উইম্বলডনের ফাইনালে খেলা।