× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমবাপের প্রিজন পিএসজি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৩ ২১:০৫ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৩ ২১:২১ পিএম

এমবাপের প্রিজন পিএসজি

দুই মৌসুম প্যারিসে কাটিয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন মেসি। ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার দিন এও জানিয়েছেন, গত দুই বছর পিএসজিতে ভালো ছিলেন না তিনি। পিএসজির ঘরের ছেলে এমবাপেও বলছেন একই কথা। মেসিকে দেওয়া হয়নি প্রাপ্য সম্মান। শোনা যাচ্ছে, দল ছাড়তে পারেন এমবাপেও। 

আরও পড়ুন - মানসম্পন্ন স্ট্রাইকারের অভাব ইতালির

পিএসজিতে নাকি আর মন টিকছে না তার। বিভিন্ন ইস্যুতে ক্লাব কর্তাদের হম্বিতম্বি আর নিতে পারছেন না তিনি। সম্ভব হলে চলতি মৌসুমেই ছাড়তে চান ক্লাব। তার চেয়ে ভয়াবহ কথা- বন্ধুদের আড্ডায় ক্লাবটিকে প্যারিস সেন্ট জার্মেই না বলে প্রিজন সেন্ট জার্মেই নামে ডাকেন এমবাপে। অর্থাৎ পিএসজিকে জেলহাজত মনে করেন ফরাসি তারকা।

এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান। এ ছাড়া ক্লাবটির ফল নিয়েও হতাশ এমবাপে। বুঝে গেছেন ক্লাবটিতে থাকলে টাকা পাবেন ঠিকই কিন্তু সর্বোচ্চ সাফল্য পাবেন না। যার ফলে চ্যাম্পিয়নস লিগ শিরোপা কিংবা ব্যালন ডি’অর কোনোটাই জেতা হবে না তার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা