× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফার বর্ণবাদবিরোধী কমিটির নেতৃত্বে ভিনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৩ ১৩:১৮ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৩ ১৩:৩৩ পিএম

ফিফার বর্ণবাদবিরোধী কমিটির নেতৃত্বে ভিনি

‘ভিনি, তুমি একা নও। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে তোমার সঙ্গে আছি’, এমন একটি স্লোগানে তোলপাড় হয়েছিল ইউরোপ তথা ফুটবল বিশ্ব। সদ্যগত মৌসুমে বেশ কয়েকবার বর্ণবাদের শিকার হন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। প্রতিবাদে মুখর হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তাকে নিয়েই তাই ফিফা তৈরি করল বর্ণবাদবিরোধী কমিটি। কমিটির প্রধানও করা হয়েছে তাকে।

খেলোয়াড়দের নিয়ে গঠিত বিশেষ এ কমিটি বর্ণবাদী আচরণের ঘটনায় কঠোর শাস্তির পরামর্শ দেবে। বিশেষ এ কমিটির কথা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

চলতি মৌসুমে অন্তত ১০ বার বর্ণবাদের শিকার হয়েছেন ভিনি। সর্বশেষ মে মাসে ভালেন্সিয়ার বিপক্ষে খেলায় সময় বর্ণবাদের শিকার হন। তার বিরুদ্ধে হওয়া বর্ণবাদী আচরণের প্রতিবাদে ফুঁসে ওঠে ফুটবল বিশ্ব। শক্ত অবস্থানে থাকার কারণে ভালেন্সিয়ার কিছু দর্শক শাস্তিও পান।

আরও পড়ুন :

ব্রাজিল জাতীয় দল ও ভিনিসিয়ুসের সঙ্গে বৈঠকের পর ফিফা সভাপতি বলেছেন, ফুটবলে আর কোনো বর্ণবাদ থাকবে না। এটা হলেই ম্যাচ বন্ধ করে দেওয়া হবে। অনেক হয়েছে। নিরাপদ পরিবেশের জন্য আমাদের কী দরকার, তা জানতে হবে। বিষয়টি নিয়ে আমরা খুবই মনোযোগী। জাতীয় পর্যায়েও প্রতিটি স্তরে পদক্ষেপ নিতে হবে। প্রত্যেককে এ বিষয়টি বুঝতে হবে। আমরা শেষ পর্যন্ত একসঙ্গে এর জন্য লড়াই চালিয়ে যাব।’

লা লিগার ম্যাচটিতে ভিনি বর্ণবাদের শিকার হওয়ার পরই মূলত ফুটবল বিশ্ব সোচ্চার হয়ে ওঠে। ২২ বর্ষী তারকার সমর্থনে এগিয়ে আসে ব্রাজিল সরকার, রিয়াল মাদ্রিদ, ফিফা থেকে শুরু করে সাবেক ও বর্তমান অনেক খেলোয়াড়। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা নিয়ে প্রীতি ম্যাচও খেলবে ব্রাজিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা