× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রটের চোখে জয় অসম্ভব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৩ ০৯:৪৭ এএম

ট্রটের চোখে জয় অসম্ভব

দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানকে ফলোঅন করানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সেই পথে হাঁটেনি বাংলাদেশ। অবশ্য বড় দলগুলো এখন ফলোঅন করানোর চিন্তাভাবনা থেকে সরে এসেছে। প্রথম ইনিংসে আফগানদের দ্রুত আউট করে পায় ২৩৬ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩৪ রান তুলে বাংলাদেশের ওই লিড দাঁড়ায় ৩৭০ রানে।

আরও পড়ুন : ফিল্ডিংয়ে পাসমার্ক মিলছে না

তাতেই স্পষ্ট হয়ে উঠেছে আফগানদের সামনে বড় লক্ষ্য ছুড়ে দেবে বাংলাদেশ। এমন বড় লক্ষ্য ছোঁয়া যে কঠিন সেটা আফগানিস্তান কোচ জনাথন ট্রট বেশ ভালোভাবেই জানেন। তাই তো গতকাল সংবাদ সম্মেলনে স্পষ্ট করেই বললেন, জয় প্রায় অসম্ভব।

দ্বিতীয় দিনে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসে দ্রুতই আউট হওয়ায় বড় ব্যবধানে পেছনে পড়ে থাকতে হয় আফগানদের। দ্বিতীয় ইনিংসেও সাবলীল থাকা বাংলাদেশকে দেখে আফগান কোচ স্পষ্ট তাদের সামনে আসছে বড় লক্ষ্য। তাই জয়কে অসম্ভব মেনে তিনি বলেন- ‘হ্যাঁ, এটা (জয়) কঠিন হতে যাচ্ছে। অবশ্য পিচের আচরণ যে রকম, জয় পাওয়া কঠিন।’ জয় কঠিন হলেও ভালো পারফরম্যান্সের সুযোগ আছে জানিয়ে বলেন, ‘যতটুকু সম্ভব ভালো করা যাবে। নিজেদের প্রমাণের সুযোগ আছে।’

ম্যাচে আর ফেরার সুযোগ নেই জানিয়ে বলেন, ‘এখান থেকে ফিরে আসা কঠিন। সকালে আমরা দারুণ বোলিং করতে চাই। এরপর ব্যাটিংয়ে যথেষ্ট ভালো করতে চাই। যেকোনো কিছু হতে পারে।’

বাংলাদেশে সাধারণত স্পিননির্ভর উইকেট দেখা গেলেও এবারের চিত্র ভিন্ন। সেটা নিয়ে অবশ্য খুব বেশি অবাক হননি ট্রট, ‘এখানে সাধারণত উঁচু-নিচু বাউন্স থাকে। তাই এটা প্রত্যাশিত উইকেটই ছিল।’ আফগান ব্যাটাররা ভালো করতে না পারলেও নিজাত মাসুদ নজর কেড়েছেন। ট্রটও সন্তুষ্ট তার পারফরম্যান্সে, ‘আমার মনে হয় দারুণ বল করেছে। টেস্টে পাঁচ উইকেট পাওয়া যে কারও জন্য স্বীকৃতি। সবাই এর স্বীকৃতি প্রত্যাশা করে। সে দারুণ বল করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা