× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান চ্যাম্পিয়নস লিগের লাইসেন্স পেল বসুন্ধরা কিংস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ২৩:০৪ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৩ ২৩:০৯ পিএম

এশিয়ান চ্যাম্পিয়নস লিগের লাইসেন্স পেল বসুন্ধরা কিংস

এএফসি চ্যাম্পিয়নস লিগে (এসিএল) খেলার যোগ্যতা আগেই অর্জন করেছিল বসুন্ধরা কিংস। কিন্তু এশিয়ান ক্লাবের সবচেয়ে মর্যাদাকর এ টুর্নামেন্টে খেলার জন্য দরকার ছিল লাইসেন্স।

আরও পড়ুন : জনির গোলে কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

এবার সেই লাইসেন্সও পেয়ে গেছে বসুন্ধরা কিংস। ফলে এসিএলে খেলতে আর কোনো বাধা নেই কোচ অস্কার ব্রুজনের শিষ্যদের।

নিজস্ব মাঠ, ক্লাব ভবন, উন্নত সুযোগ সুবিধা, মানসম্মত কোচ, আর্থিক স্বচ্ছতাসহ কিছু শর্ত পূরণ করায় তাদের লাইসেন্স দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

ফলে বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়নস লিগে (এসিএল) খেলে নতুন ইতিহাস লেখার অপেক্ষায় এখন বসুন্ধরা কিংস।

তবে টুর্নামেন্টের মূল পর্বে খেলার আগে আগামী আগস্টে প্লে-অফের বাধা উতরাতে হবে বসুন্ধরা কিংসকে। এ ম্যাচে এখনও অবশ্য তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা