× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনির গোলে কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ২০:১৫ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৩ ২২:০৯ পিএম

জনির গোলে কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে সাফের প্রস্তুতি সারল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে  স্বাগতিক কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের জয়ের নায়ক মজিবুর রহমান জনি। ম্যাচের ২৫তম মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে জয় এনে দেন তিনি।

এ নিয়ে কম্বোডিয়ার মাটিতে টানা তৃতীয় জয় পেল লাল-সবুজরা। আগের দুটি জয় এসেছে ২০১৯ সালের মার্চ ও ২০২২ সালের সেপ্টেম্বরে। তিন ম্যাচই বাংলাদেশ জিতেছে ১-০ গোলে। কম্বোডিয়ার বিপক্ষে ছয় খেলে পাঁচটিতেই জিতল বাংলাদেশ। বাকি ম্যাচটি থেকে গেছে অমীমাংসিত।

কম্বোডিয়া যেভাবে খেলে যাচ্ছিল, তাতে করে লিড নেওয়ার কথা ছিল তাদেরই। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় অতিথিরা। আর স্বাগতিক ডাগআউটে নেমে আসে পিনপতন নীরবতা। 

আক্রমণ রচনা করে ডান দিক থেকে দুর্বার এক আড়াআড়ি পাস দেন ফয়সাল আহমেদ ফাহিম। প্রতিপক্ষের রক্ষণভাগের এক ফুটবলারকে পেছনে ফেলে এগিয়ে যান মজিবুর রহমান জনি। উড়ন্ত বলে জনি পা স্পর্শ করতেই তা আশ্রয় নেয় জালে। উল্লাসে ফেটে পড়ে পুরো লাল-সবুজ শিবির। প্রিয় মাতৃভূমির হয়ে এই প্রথম গোলের সন্ধান পেলেন মাঝমাঠের তারকা প্লেমেকার জনি।

গত সোমবার ওয়ার্মআপ ম্যাচে স্থানীয় দল টিফফি আর্মির বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ। এবার হারাল কম্বোডিয়াকে। টানা দুই জয়ে সাফের প্রস্তুতিটা ভালোভাবেই শেষ করলেন কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা