× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামিম নেই ঢাকা টেস্টে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ২০:৫২ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ২১:১৩ পিএম

তামিম নেই ঢাকা টেস্টে

পিঠে সমস্যা ছিল। সেটা নিয়েই ক্যাম্পে যোগ দিয়েছিলেন তামিম। কিন্তু টিম ম্যানেজমেন্টের আশা ছিল এই ব্যথা তার টেস্ট ম্যাচ শুরুর আগে ঠিক হয়ে যাবে। তাই শেষ সময় পর্যন্ত তামিমের জন্য অপেক্ষায় ছিল দল। প্রতিদিনই দলের সঙ্গে অনুশীলনেও ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ব্যথা আর কাটিয়ে উঠতে পারেননি তামিম। মঙ্গলবার (১৩ জুন) বিকালে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তামিমকে ছাড়াই ঢাকা টেস্টে খেলবে বাংলাদেশ দল। দলের সঙ্গে জড়িত ঘনিষ্ঠ এক সূত্র প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। 

আরও পড়ুন - আর্জেন্টিনার হয়ে আর বিশ্বকাপ খেলবেন না মেসি

তামিম এই টেস্টে খেলতে না পারায় ওপেনিং জুটি হিসেবে নামবেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। 

জাতীয় দলের এক নির্বাচক প্রতিদিনের বাংলাদেশকে জানান, অনেক সময় এমন ব্যথা কোনো রকম ক্লিনিক্যাল ডোজ ছাড়াই কমে যায়। আমরাও সেই আশা নিয়েই তামিম ইকবালকে দলে রেখেছিলাম। এমন অভিজ্ঞ খেলোয়াড়ের জন্য দলও শেষ সময় পর্যন্ত অপেক্ষায় ছিল। কিন্তু আমাদের আশা পূর্ণ হলো না। তামিম ব্যথামুক্ত হতে পারলেন না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা