× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনার হয়ে আর বিশ্বকাপ খেলবেন না মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ২০:০৫ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ২০:১৮ পিএম

আর্জেন্টিনার হয়ে আর বিশ্বকাপ খেলবেন না মেসি

কাতারে লিওনেল মেসির হাতে আরাধ্য বিশ্বকাপের ট্রফি ওঠার পর থেকেই ছিল জিজ্ঞাসা, ‘মেসি কি আরেকটি বিশ্বকাপে খেলবেন?’ অনেক দিন ধরে চলা প্রশ্নের উত্তর আগেও দিয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রীতি ম্যাচ খেলতে চীনে গিয়েও শুনেছেন একই প্রশ্ন। চাইনিজ টেলিভিশন টাইটান স্পোর্টসকে মেসি নিশ্চিত করেছেন, আর্জেন্টিনার জার্সিতে আর বিশ্বকাপ খেলবেন না তিনি। তবে ২০২৬ সালের বিশ্বকাপ দেখতে যাবেন।

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে প্রথমবারের মতো ইউরোপের সেরা পাঁচ লিগের বাইরে খেলতে যাবেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মেসি জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যাচ্ছেন। তাতেই সমর্থকদের মনে আশা বাড়ছে। বিশ্বকাপের ভেন্যু হিসেবে যুক্তরাষ্ট্রের নাম আছে বলেই হয়তো!

কিন্তু চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নামার আগে মেসি বলেছেন বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে, ‘আগেও বলেছি, আমি আগামী বিশ্বকাপে খেলতে যাচ্ছি না। এখনও জানি না ভবিষ্যতে কী অপেক্ষা করছে। কিন্তু আমি বিশ্বকাপ না খেলার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। আমি সেখানে বিশ্বকাপ খেলা দেখতে যাব, খেলতে যাচ্ছি না।’

কারণও জানিয়েছেন মেসি, ‘আমি যেটার আক্ষেপে ভুগতাম সেই বিশ্বকাপ জেতার পর আমি আমার ক্যারিয়ার নিয়ে খুশি এবং গর্বিত। এটাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হচ্ছে এটাই আমার শেষ বিশ্বকাপ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা