× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানসিটি জিতলেও বাজিতে হেরেছেন আগুয়েরো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৩ ২৩:৪০ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ২৩:৫২ পিএম

ম্যানসিটি জিতলেও বাজিতে হেরেছেন আগুয়েরো

ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা আর্লিং হালান্ড সেদিন খুব করে আফসোস করলেন, ‘সবকিছু ঠিকঠাক হলে আমার নামে অন্তত দুটি গোল থাকত।’ হালান্ডের সেই আফসোস আক্ষেপ হয়ে ধরা দিয়েছে ম্যানচেস্টার সিটির কিংবদন্তি সার্জিও আগুয়েরোর কাছে।

আরও পড়ুন : ট্রেবল জেতা গার্দিওলা এবার ‘তৃপ্ত’

তার আফসোস বরং আরও কম, নেরাজ্জুরিদের ১-০ গোলে হারিয়ে দেওয়ায় খুশি হয়েছেন আর্জেন্টাইন, কিন্তু আরেকটি গোল হলে শিরোপার উৎসব দ্বিগুণ মাত্রা পেত। আগুয়েরোর পকেটে ঢুকত ৯ হাজার ৭০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৫১ হাজার টাকা। 

জুয়ার ওয়েবসাইট ‘স্টেক’-এ পেপ গার্দিওলার সিটির পক্ষে ১০ হাজার ডলার বাজি ধরেছিলেন আগুয়েরো। কিন্তু বাজিটা ছিল, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টারকে কমপক্ষে ২ বা ৩ গোলের ব্যবধানে হারাবে সিটি। কিন্তু রদ্রি-হালান্ডরা করতে পেরেছে মাত্র একটি গোল। তাই বাজি জেতা আর হলো না! আগুয়েরোর গচ্চা গেছে দশ লাখ টাকা। টাকা হারালেও উত্তরসূরিরা ট্রফি জেতায় খুশি আগুয়েরো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা