× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেবল জেতা গার্দিওলা এবার ‘তৃপ্ত’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৩ ২৩:২৬ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ২৩:২৭ পিএম

ট্রেবল জেতা গার্দিওলা এবার ‘তৃপ্ত’

কত অপেক্ষা, শত সাধনা আর ডজন কয়েক স্বপ্নভঙ্গের গল্প— অবশেষে বাস্তব হয়েছে পেপ গার্দিওলার বহুল আকাঙ্ক্ষিত চাওয়া। ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়নস লিগের অধরা স্বাদও নিয়ে ফেলেছেন স্প্যানিয়ার্ড কোচ।

আরও পড়ুন : হারলেও খেলায় খুশি ইনজাগি

সিটিজেনদের জিতিয়েছেন ট্রেবল শিরোপা, হয়েছেন ম্যানচেস্টারের ইতিহাস, বসেছেন কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনের পাশে। এক এক করে এত কিছু অর্জন করে নেওয়া গার্দিওলা এবার তৃপ্ত, কিন্তু থেমে যাচ্ছেন না। পরের মৌসুমেও শুরুটা জুতসই করতে চান সিটির বস। 

ইতিহাদের ক্লাবটির হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতা পেপ গার্দিওলা প্রায়ই বলে আসছিলেন, ইউরোপ সেরা হওয়া স্বপ্নের। শনিবার রাতে ইস্তাম্বুলে ইন্টার মিলানকে হারিয়ে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিয়েও একই শব্দ আওড়ালেন সিটির বস, স্বপ্ন—যেন ঘোর লাগা অবস্থা। কিন্তু ঘোরে বন্দি থাকতে চান না গার্দিওলা, নিজেদের নিয়ে যেতে চান সর্বোচ্চ শিখরে। সেই লক্ষ্যে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে বেশি শিরোপা জেতা রিয়াল মাদ্রিদকে হুমকি ছুড়েও রেখেছেন। সিটির হয়ে একটা চ্যাম্পিয়নস জিতেই থামতে চান না গার্দিওলা, ‘আমাদের আর মাত্র ১৩টা চ্যাম্পিয়নস লিগ লাগবে—মাত্র ১৩। সুতরাং রিয়াল মাদ্রিদ সাবধান, আমরা আসছি। একটু যদি গা ছাড়া দাও, তোমাদের ধরে ফেলব।’

প্রিমিয়ার লিগকে নিজেদের বানিয়ে ফেলা সিটি চলতি মৌসুমে ঘরে তুলেছে এফএ কাপ, এবার জিতল চ্যাম্পিয়নস লিগ। ক্লাবের ইতিহাসে এবারই প্রথম। বায়ার্ন মিউনিখ থেকে ইংল্যান্ডে গার্দিওলা এসেছিলেন চ্যাম্পিয়নস লিগ শিরোপার খোঁজে। অধরা ট্রফিটি যেন মিলছিল না কিছুতেই। ২০২১ সালে একবার খুব কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হতে হয়েছিল। এবার আর তেমন কিছু হয়নি, স্বপ্নপূরণ হয়েছে গার্দিওলার, শিরোপা জেতা একটা স্বপ্ন। ব্যাপারটা এমনই হবে। এসব অর্জন করতে হলে আপনাকে সব সময় সদিচ্ছার সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে। ইচ্ছা পূরণের ক্ষেত্রে ‘ঘোরাচ্ছন্ন’একটি ইতিবাচক শব্দ। তবে অবশ্যই এটি একটি স্বপ্ন।

ট্রেবল জয়ী কোচ হিসেবে ফার্গুসনকে স্পর্শ করতে পেরেও উচ্ছ্বসিত গার্দিওলা, ‘অ্যালেক্স ফার্গুসনের পাশে থাকতে পারা বড় সম্মানের। সকালে তার কাছ থেকে মেসেজও পেয়েছি, যা আমাকে প্রবলভাবে ছুঁয়ে গেছে। তার কাছ থেকে শুভেচ্ছা পাওয়াটা ছিল দারুণ।’

অথচ চ্যাম্পিয়নস লিগের এই শিরোপা উঁচিয়ে ধরতে কত না অপেক্ষা, কত না গঞ্জনা শুনতে হয়েছে গার্দিওলাকে। ২০১৬ সালে ম্যানচেস্টারে এসে প্রথমবার শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল। এরপর টানা তিন মৌসুম খেলেছিল কোয়ার্টার ফাইনাল। ২০২০-২১ সালে ভাগ্য কিছুটা সহায় হয়েছিল। কিন্তু পর্তুগালের পোর্তো থেকে মন ভার করেই ফিরতে হয়েছিল স্প্যানিয়ার্ডের। গতবার সেমিতে থামতে হয়েছিল রিয়াল মাদ্রিদের কাছে হেরে। এবার আর ভুল করলেন না। সাতবারের চেষ্টায় সফল হলেন গার্দিওলা। সিটির হয়ে সব জেতা গার্দিওলা অবশ্য হাল ছেড়ে দিচ্ছেন না, পরের মৌসুমেও নতুন করে শুরু করার প্রত্যয় স্প্যানিয়ার্ডের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা