× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হারলেও খেলায় খুশি ইনজাগি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৩ ২৩:১৫ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ২৩:১৯ পিএম

হারলেও খেলায় খুশি ইনজাগি

স্বপ্নের এত কাছে এসে খালি হাতে ফেরায় মনঃক্ষুণ্ন হয়েছে ইনজাগির। কিন্তু দলকে ভেঙে পড়তে দেননি, প্রতিটি খেলোয়াড়কে বুকে টেনে নিয়ে কোচ শুনিয়েছেন আগামীতে লড়ার প্রত্যয়।

আরও পড়ুন : চারদিকে গার্দিওলা বন্দনা

ইন্টার মিলানের হয়ে পাঁচটি ফাইনালের সব কটিতেই জিতেছেন ইনজাগি। আনচেলত্তি, ক্যাপেলো, লিপ্পি, ডি মেত্রো এবং আল্লেজিরির পর সিরি এ’র কোনো ক্লাবকে ফাইনালে তুলেছেন। কিন্তু ষষ্ঠবারে এসে হার দেখেছেন। শনিবার রদ্রির গোলে ইউরোপ-সেরা হয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

সিটি কিংবা গার্দিওলা, প্রতিপক্ষকে সমীহ করেই আসছিলেন ইনজাগি। ফাইনালে হেরেও তিনি একই কণ্ঠে কথা বললেন, ফাইনালে খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন, ‘আমি একজন খেলোয়াড়ও বের করতে পারব না যে খারাপ খেলেছে। খেলোয়াড়রা পুরো বিশ্বকে দেখিয়েছে সিটির মতো দলের বিপক্ষে কতটা শক্তভাবে দাঁড়িয়েছে তারা। প্রতিপক্ষ হিসেবে সিটি কেমন সেটা সবাই জানে।’

শনিবার রাত পর্যন্ত মিলানের হয়ে ফাইনালে অপরাজিত ছিলেন ইনজাগি। আগের পাঁচটি ফাইনালের সব কটিতেই শিরোপা উঁচিয়ে ধরেছিলেন নেরাজ্জুরিদের বস। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে পারেননি। তবে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলেও ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জিতেছে ইন্টার। সিরি আ’তে পয়েন্ট টেবিলে তিনে থেকে মৌসুম শেষ করেছে। তাতেই খুশি ইনজাগি, ম্যাচ হেরে খেলোয়াড়দের আলাদা করে সমর্থনও দিয়েছেন, ‘ম্যাচ শেষে খেলোয়াড়দের একে একে বুকে টেনে নিয়েছি। ম্যাচটি অসাধারণ ছিল। আমাদের সমর্থকরা আসলে ভিন্ন একটি ফল চাইছিল। আশা করি দলটি আজ রাতে যেভাবে খেলেছে তাতে তারা খুশিই হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা