× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রদ্রির স্বপ্নপূরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৩ ২২:২৭ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ২২:২৯ পিএম

রদ্রির স্বপ্নপূরণ

ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতলে নায়ক হবেন কে? এমন প্রশ্নের উত্তরে নিশ্চয় কেউই রদ্রির নাম বলতেন না। তালিকায় রাখতেন হালান্ড, গুনদোগান কিংবা ডি ব্রুইনেকে। দিনশেষে তাদের ছাপিয়ে নায়ক তালিকায় না রাখা সেই রদ্রি।

আরও পড়ুন : শিয়াটেকের স্বস্তি

তার গোলেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয়ের স্বাদ পেয়েছে ম্যানসিটি। দলকে শিরোপা জেতানোয় বেশ উচ্ছ্বসিত ২৬ বছর বয়সি এই স্প্যানিশ মিডফিল্ডার। শুনিয়েছেন তার স্বপ্নপূরণের কথা।

ম্যাচের ৬৮ মিনিটে তার একমাত্র গোলেই ট্রেবল শিরোপা জয়ের স্বাদ পায় সিটি। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত রদ্রি ম্যাচ শেষে বলেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে। এখানকার সবাই বহু বছর ধরে অপেক্ষায় ছিল! তাদের এই সাফল্য প্রাপ্য, আমাদের প্রাপ্য। মোটেও সহজ ছিল কাজটি। কী দারুণ একটি দলের সঙ্গে লড়তে হয়েছে আমাদের! তারা যেভাবে রক্ষণ সামলে পাল্টা আক্রমণ করেছে। সত্যিকার ফাইনাল এমনই হয়! আবেগ আর স্নায়ুর চাপ, সবই ছিল। আমরা নিজেদের সবটুকু দিয়ে লড়েছি। ইতিহাস গড়েছি আমরা।’

রদ্রি আরও বলেন, ‘এই বছরটা সহজ ছিল না। অনেক ওঠা-নামা, চড়াই-উতরাই ছিল। অনেক সংশয় ছিল। অনেক অনুভূতি খেলা করছে ভেতরে। প্রচণ্ড খুশি আমরা। আমাদের সমর্থনে যারা এতদূর এসেছে, তাদের সবাইকে ধন্যবাদ। এত বছর ধরে সফল না হওয়ার পরও তারা আমাদের ওপর বিশ্বাস রেখেছে। আজকে আমরা পেরেছি এবং এটা বিশাল অর্জন। আমরা ইতিহাস গড়েছি। শুধু চ্যাম্পিয়নস লিগ নয়, ট্রেবল জিতেছি। ইংল্যান্ডে ও ইউরোপে ইতিহাস গড়েছি আমরা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা