× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিয়াটেকের স্বস্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৩ ২২:০৩ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ২২:০৮ পিএম

শিয়াটেকের স্বস্তি

চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুখোভাকে ৬-২, ৫-৭, ৬-৪ সেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন পোলিশ টেনিস তারকা ইগা শিয়াটেক, চার বছরের মধ্যে যা তার তৃতীয়।

আরও পড়ুন : চ্যাম্পিয়ন হতে দৃষ্টিনন্দন না খেললেও চলে

যা কিছুতেই বিশ্বাস হতে চাইছিল না ২২ বছর বয়সি এই তারকার। তবে জানিয়েছেন, এরপর থেকে আর কখনও নিজের ওপর বিশ্বাস হারাবেন না, সন্দেহ করবেন না নিজের শক্তির ওপর।

শিয়াটেক বলেন, ‘এই মুহূর্তে আমি ভিন্ন রকম এক আবেগ অনুভব করছি। সবকিছুই স্বপ্ন মনে হচ্ছে। তবে ম্যাচটি সত্যিই বেশ কঠিন ছিল, অনেক উত্থান-পতন দেখা গেছে। তৃতীয় সেটে কেবল নিজেকে বলেছি, কোনো চিন্তা নেই, নিজের খেলা খেলুন, অন্তর্দৃষ্টি ব্যবহার করুন এবং এটি সত্যিই সাহায্য করেছে। শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পেরে আমি খুশি।'

চ্যাম্পিয়ন তারকা আরও বলেন,'নিজের জন্য সত্যিই গর্বিত। আমি আর কখনও আমার শক্তি নিয়ে সন্দেহ করব না। আমি অসম্মানিত হতে চাই না। আশা করি, ভবিষ্যতের বছরগুলোতেও এটি ধরে রাখার সুযোগ পাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা