× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেইমারকে চাচ্ছে আল হিলাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৩ ২১:৩১ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ২১:৩৬ পিএম

নেইমারকে চাচ্ছে আল হিলাল

ছাড়ছি, ছাড়ব করেও পিএসজিতে আছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পারফর্মে খুশি নন লিগ ওয়ান চ্যাম্পিয়নরা, ফ্রেঞ্চ ডেরায় নিজেও খুশি নন ৩৩ বছরের এই তারকা। দলবদলের বাজারে তাই তাকে নিয়ে আলোচনারও কমতি নেই।

আরও পড়ুন : সেরা একাদশেও সিটির দাপট

সম্প্রতি ইউরোপের গণমাধ্যমগুলো জানিয়েছিল, নেইমারকে পেতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। তালিকায় আছে চেলসি ও নিউক্যাসল ইউনাইটেডের নামও। এবার এলো সৌদি আরবের ক্লাব আল হিলালের নাম।

লিওনেল মেসিকে নিজেদের ক্লাবে না নিতে পেরে সৌদি প্রো লিগের ক্লাবটি ঝুঁকেছে নেইমারের দিকে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস স্পোর্টস বলছে, নেইমারের এজেন্ট ও তার পরিবারের সঙ্গেও দেখা করেছে আল হিলালের কর্মকর্তারা। মেসির পরিবর্তে তাকে চাইলেও মেসির মতো বিশাল অর্থের প্রস্তাব রাখছে না ক্লাবটি। ব্রাজিলের সাবেক অধিনায়ককে পেতে তারা ২০ কোটি ইউরো খরচ করতে প্রস্তুত।

অবশ্য নেইমারের দলবদলের ক্ষেত্রে কিছুটা জটিলতাও আছে। মেসিকে পেতে আল হিলালকে রিলিজ ক্লজ দিতে হতো না, কিন্তু পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকা নেইমারকে টানতে চাইলে ট্রান্সফার ফি দিতে হবে আল হিলালকে।

সিবিএস স্পোর্টস জানিয়েছে, ট্রান্সফার ফি হিসেবে ৪ কোটি ৫০ লাখ ইউরো খরচ করতে রাজি আছে সৌদি ক্লাবটি। তবে এখন পর্যন্ত পিএসজির সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু করেনি সৌদি ক্লাবটি। নেইমার বা তার পরিবারও কিছু জানায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা