× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস লিগ

সেরা একাদশেও সিটির দাপট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৩ ২১:১০ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ২১:১২ পিএম

সেরা একাদশেও সিটির দাপট

ম্যানচেস্টার সিটির হাতে শিরোপা ওঠার মধ্য দিয়ে ফয়সালা হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগ শিরোপার। সদ্য সমাপ্ত মৌসুমে দল হিসেবে সেরাদের খোঁজও পেয়ে গেছে উয়েফা, এবার আসরের সেরাদের নাম জানাল ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মৌসুমজুড়ে দাপট দেখানো চ্যাম্পিয়ন সিটি ১১ জনের তালিকায়ও রেখেছে আধিপত্য। 

আরও পড়ুন - নিজস্ব টিভি চ্যানেল আনবে বিসিবি

মৌসুমে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স আতশকাচের নিচে নিয়ে উয়েফার টেকনিক্যাল অবজার্ভার দলের সদস্যরা জানিয়েছে, সেখানের ১১ জনের সাতজনই সিটির। বাকি চারজনের দুই জন ইন্টার মিলানের, দুজন রিয়াল মাদ্রিদের।

সেরা একাদশে জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালের নায়ক রদ্রি। সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার জিতে নিয়েছেন আসরের সেরা ফুটবলারের স্বীকৃতিও। রক্ষণভাগে ইন্টারের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো আলেসান্দ্রো বাস্তোনি ও ফেদেরিকো দিমার্কো আছেন তালিকায়।

গোলরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে রিয়ালের থিবো কুর্তোয়া এবং স্ট্রাইকার হিসেবে আছেন ভিনিসিউস জুনিয়র। বাকি সাতজনই সিটির। পেপ গার্দিওলার দলের রক্ষণের কাইল ওয়াকার, রুবেন দিয়াস ও মিডফিল্ডের জন স্টোনস, কেভিন ডি ব্রুইনে ও রদ্রি আছেন। ফরোয়ার্ড লাইনে জায়গা করে নিয়েছেন বের্নার্দো সিলভা ও আর্লিং হালান্ড।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা