× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজস্ব টিভি চ্যানেল আনবে বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ২০:৪৩ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ২০:৪৪ পিএম

নিজস্ব টিভি চ্যানেল আনবে বিসিবি

বিদেশ সফর কিংবা দেশের ভেতর মাঝেমধ্যেই খেলা দেখানো নিয়ে তৈরি হয় নানা জটিলতা। সেই জটিলতা থেকে বেরিয়ে আসতে নিজস্ব টিভি চ্যানেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ইতোমধ্যেই সরকারের কাছে অনুমতি চেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন - গাজী টিভি-টি স্পোর্টস দেখাবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট

গতকাল মিরপুর বিসিবি কার্যালয়ে বসেছিল বিসিবির বোর্ড মিটিং। সেখানেই আসে এই সিদ্ধান্ত। মূলত দেশের টিভি চ্যানেলগুলোর খেলা দেখানোর জটিলতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের এখানে খেলা দেখানো নিয়ে সমস্যা  হচ্ছে। বিশেষ করে বিপিএলের সময়, প্রথমে কেউ অংশগ্রহণই করেনি। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা বিসিবি টিভির জন্য আবেদন করেছি। ইনশাল্লাহ পেয়ে যাবো।’

বিসিবি টিভি চালু হলে ঘরোয়া ক্রিকেট ম্যাচও দেখানো হবে বলে জানান তিনি, ‘আমাদের খেলা দেখানো নিয়ে আর ঝামেলা থাকবে না। শুধু আন্তর্জাতিক না ঘরোয়া খেলাগুলোও দেখাতে পারব।’ টিভি চ্যানেল ছাড়াও নারী ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই নিয়ে পাপন বলেন, ‘মেয়েদের ম্যাচ ফি ও বেতন এতোদিন পেত ওটা বাড়িয়েছি। আজকে সিদ্ধান্ত নিয়েছি, ভালো পরিমাণে বাড়ানো। তবে ভালোর তো শেষ নাই। এখন যা পাচ্ছে, তার চেয়ে স্যালারি ও ম্যাচ ফি বাড়ানো হয়েছে।’ কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২৫ নারী ক্রিকেটারের বেতন বাড়ানো হয়েছে।

দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর জন্য অ্যাডহক কমিটি গঠন করেছে। আগামী ডিসেম্বরের মধ্যে পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণকাজ শুরুরও সিদ্ধান্ত হয়েছে। আরও সিদ্ধান্ত হয়েছে ঢাকার মধ্যে নতুন স্টেডিয়াম তৈরির জন্য জমি অধিগ্রহণ ও ফতুল্লা স্টেডিয়ামের সংস্কার কাজ শুরুর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা