× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজী টিভি-টি স্পোর্টস দেখাবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ২০:৩৩ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ২০:৩৬ পিএম

গাজী টিভি-টি স্পোর্টস দেখাবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট

টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে আফগানিস্তান। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে দুদল। একমাত্র টেস্ট ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগের সুযোগ রয়েছে। ক্রিকেট অনুরাগীদের জন্য ক্রিকেট বিক্রিও শুরু হয়েছে।

আরও পড়ুন - ইমার্জিং কাপে বাংলাদেশের শুভসূচনা

যারা ব্যস্ততার কারণে মাঠে যেতে পারবেন না। তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ঘরে বসেও টেস্ট রোমাঞ্চ উপভোগের সুযোগ রয়েছে টিভির পর্দায়। বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের দুটি টিভি চ্যানেল। গাজী টিভি ও টি স্পোর্টস দেখাবে দুদলের লাল বলের লড়াই।

সামনে টিভি না থাকলেও সমস্যা নেই। কাছে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল থাকলে আর তাতে নেট থাকলেই দেখা যাবে খেলা। ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে র‌্যাবিটহোলে। তাদের অ্যাপ ও ওয়েব দুটো জায়গাতেই মিলবে ম্যাচের লাইভ স্ট্রিমিং।

ভারতে টেস্ট খেলাটি সম্প্রচার করবে ফ্যানকোড। আর আফগানিস্তানে খেলা দেখাবে আরটিএ স্পোর্টস। ভারত, যুক্তরাজ্য ও আফগানিস্তানের বাইরে বিশ্বের বাকি অংশে খেলা ম্যাচ দেখা যাবে র‌্যাবিটহোল ইউটিউব চ্যানেলে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা