প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৯:২৮ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩ ১৯:২৯ পিএম
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হয়ে দারুণ। হংকংয়ে আগে ব্যাট করে ১৪৮ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা। জবাবে খুব বেশি সময় আটকাতে পারেনি মালয়েশিয়া। মাত্র ৫১ রানে গুটিয়ে যায়। তাতেই বাংলাদেশ নিশ্চিত করে ৯৭ রানের বড় জয়।
আরও পড়ুন - হালান্ডের স্বপ্নপূরণ
আগে ব্যাট করতে নেমে মুর্শিদা খাতুনের ৫৭ রানে ভর করে ১৪৮ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। মুর্শিদা ১২৯.৫৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। তার ইনিংসে ছিল ৭ টি চার। জবাবে বাংলাদেশের বোলারদের বোলিং তোপে রান করতেই বেগ পেতে হয় মালয়েশিয়ার মেয়েদের।
মারুফা আক্তার ও সুলতানা খাতুন ছাড়া আর কোনো বাংলাদেশি বোলার ১০ এর বেশি রান দেননি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন রাবেয়া খান। ৭ রানে তিনি নেন ২ উইকেট। মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ১৩ রানে অপরাজিত ছিলেন আইনা হামিজা হাশিম।