× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হালান্ডের স্বপ্নপূরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৯:০৯ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১৯:১০ পিএম

হালান্ডের স্বপ্নপূরণ

আর্লিং হালান্ড যেন এখনও ধাতস্থ হতে পারছেন না। চ্যাম্পিয়নস লিগের ট্রফি উঁচিয়ে ধরে তাই আরও একবার শিরোপা উৎসব করতে চান। তুরস্কের ইস্তাম্বুলে গত শনিবার ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালে গোল পাননি নরওয়েজিয়ান সেনসেশন। কিন্তু কয়েকবার সুযোগ তৈরি করেছিলেন। নেহাত ভাগ্য সহায় ছিল না বলে! নাহলে অন্তত দুটি গোল থাকত।

আরও পড়ুন - ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সঙ্কটে তাসকিন

গোল করতে পারেননি বলে আক্ষেপ নেই হালান্ডের। বাবা-মা এবং বান্ধবী ইসাবেলা জোহানসেনের সামনে শিরোপা জিতেই খুশি হালান্ড। ঠিক যেন স্বপ্নপূরণ। ইউরোপ সেরা হওয়ার পর ট্রফি নিয়ে উদযাপনে মেতেছিলেন হালান্ড। ট্রফি নিয়ে পোজও দিয়েছিলেন।

বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেওয়া হালান্ডের স্বপ্নের মতোই কেটেছে সদ্য সমাপ্ত মৌসুম। সিটির হয়ে জিতেছেন ট্রেবল। ইংল্যান্ডে নিজের প্রথম মৌসুমে ৫৩ ম্যাচ খেলেই করেছেন ৫২ গোল। ফাইনালের পর হালান্ড বললেন, ‘এটা অবিশ্বাস্য। স্বপ্নেও এমনটা ভাবব না। নরওয়ের একটি ছোট শহরের একজন মানুষের পক্ষে এমন অর্জন সম্ভব তা প্রমাণিত। ভীষণ খুশি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা