× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সঙ্কটে তাসকিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৭:২৮ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১৮:৩৩ পিএম

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সঙ্কটে তাসকিন

সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলা হয়নি। ওই ইনজুরি কাটিয়ে এখনও প্রতিদ্বন্দ্বিতামুলক ম্যাচে ফেরা হয়নি তার। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তাসকিন আহমেদ। অনুশীলনে জোরেসোরে সেই চেষ্টাই চালাচ্ছেন। তবে আফগানিস্তানের বিরুদ্ধে খেলার ছাড়পত্র পাবেন কিনা, সেই নিশ্চয়তা এখনও মেলেনি। অন্যদিকে লিটন দাসও সুস্থ হয়ে ফিরেছেন বাংলাদেশ দলের অনুশীলনে। বিষয়টি নিশ্চিত করেছেন, বিসিবির চিকিৎসক মনজুর হোসেন।

আরও পড়ুন - স্পিন অস্ত্রই ধার দিচ্ছে আফগানিস্তান

সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন তাসকিন আহমেদ। মূলত ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট এখনও ঠিকঠাক না হওয়ায় অনুশীলনে নামলেও ম্যাচে ফেরার সবুজসংকেত মেলেনি। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন জানান, ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট দেখা হচ্ছে। আশা করা হচ্ছে, টেস্টের আগে পূর্ণ ফিট হয়ে আসবে। ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট ঠিক হওয়ার পর তাসকিনের খেলা না খেলা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।

অন্যদিকে জ্বরের কারণে শেষ কয়েকদিন মিরপুরে বাংলাদেশ দলের ক্যাম্পে অনুশীলন করতে পারেননি লিটন। জ্বর থেকে সেরে উঠে গতকাল অনুশীলনে ফিরেছেন। লিটনের আর কোনো সমস্যা নেই বলে নিশ্চিত করেছেন মনজুর হোসেন। তিনি বলেন, ‘লিটনের কোনো সমস্যা নেই। ম্যাচে খেলতে পারবে।’

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক লিটন দাসের কাঁধে বর্তেছে অধিনায়কের দায়িত্বভার। আফগানদের বিপক্ষে টেস্ট দিয়েই সাদা পোশাকে তার অধিনায়কত্বের অভিষেক ঘটবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা