× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পিন অস্ত্রই ধার দিচ্ছে আফগানিস্তান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৬:৩১ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১৮:৩৪ পিএম

স্পিন অস্ত্রই ধার দিচ্ছে আফগানিস্তান

বাংলাদেশে পা রাখার পর গতকাল ছিল আফগানদের ঐচ্ছিক অনুশীলন। ক্রিকেটারদের উপস্থিতি দেখে বোঝার জো নেই যে এটা ঐচ্ছিক অনুশীলন। দারুণ সিরিয়াস পুরো আফগান দল।

আরও পড়ুন - শান্ত ও বাবরকে টপকে সেরা টেক্টর

টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসা পুরো দলই উপস্থিত মিরপুরে। ড্রেসিং রুম থেকে বেরিয়ে ব্যাটে-বলে প্রস্তুতির আগে সবাই গা গরম করে নেন। তারপর তারা চলে যায় একাডেমি মাঠে।

দলবল নিয়ে একাডেমি মাঠে যাওয়ার আগে আফগান হেড কোচ জোনাথন ট্রট এক পলকে দেখে নেন উইকেট। হয়তো দলকে নিজের পরিকল্পনা জানানোর অংশ ছিল এটা। একপাশ থেকে নিজ হাতে কাভার সরিয়ে চোখ বুলিয়ে দেন। সবুজ উইকেটে কেমন ঘাস আছে, সেটাও দেখে নিলেন।

বাংলাদেশে আগে খেলার অভিজ্ঞতা থাকা ট্রট হয়তো আত্মবিশ্বাসী স্পিন আক্রমণ দিয়েই ঘায়েল করা সম্ভব বাংলাদেশকে। সেজন্য বোধহয় অনুশীলনের শুরুতেই দাঁড়িয়ে পড়েন স্পিনারদের নেটে। সেখানে দাঁড়িয়ে জহির খান, আমির হামজা ও ইজহারুল হক নাভিদকে দিচ্ছিলেন টোটকা। একাডেমি মাঠের একদম ডান কোনার উইকেটে দাঁড়িয়ে তাই একনাগাড়ে বোলিং করে গেছেন তিন স্পিনার।

ইনজুরি শঙ্কায় রশিদ খান এই সফরের টেস্ট দলে নেই। মুজিব উর রহমান ও টেস্ট খেলেন না প্রায় বছর চারেক। আইপিএলে নজরকাড়া নূর আহমেদকে কেন আনেনি আফগানরা, সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনও। তাদের বদলি হিসেবে আফগানিস্তানের তিন স্পিনাররাই নিজেদের প্রস্তুত করে নিচ্ছিলেন। হয়তো নিজেদের প্রমাণে মরিয়া তারা। সেটাই স্পষ্ট হয়ে উঠেছিল।

জহির খান ও আমির হামজার বাংলাদেশের উইকেটে খেলার অভিজ্ঞতা বেশ পুরোনো। দুজনেরই আছে বিপিএলে খেলার অভিজ্ঞতা। প্রথমবার বাংলাদেশে এসেছেন ইজহারুল হক নাভিদ। বাংলাদেশে খেলার অভিজ্ঞতা নেই তার। তবে ভারতে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেট বোলার হিসেবে ছিলেন। ওই অভিজ্ঞতাটাই বাংলাদেশের মাঠে কাজে লাগানোর চেষ্টা থাকবে তার। মিরপুরে প্রথম দিনের অনুশীলনে লেগ স্পিন ভেলকিতে বেশ কয়েকবারই পরাস্ত করেছেন নিজ দলের বোলারদের। সেটাই প্রমাণ করে রশিদ খানের অভাব পূরণ করতে পারবেন বেশ ভালোভাবে।

গতকাল আফগানদের অনুশীলনে বেশি গুরুত্ব ছিল বোলিংয়ে। ব্যাটিং কিংবা ফিল্ডিং নিয়ে দেখা যায়নি খুব বেশি প্রস্তুতি। তাতে স্পষ্ট হয়ে উঠেছে বোলিং দিয়ে বাংলাদেশ ঘায়েলের পরিকল্পনা আছে তাদের। যদিও শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আসবে উইকেট দেখে। প্রথম দিন ওই উইকেট দেখার কাজটি ঠিকমতো করতে পারেনি। কারণ, আফগানিস্তানের অনুশীলনের পুরোটা সময় ঢেকে রাখা হয়েছিল মিরপুরের মূল মাঠের উইকেট।

আগামী বুধবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানরা। বাংলাদেশের বিপক্ষে আফগানদের টেস্ট জয়ের স্মৃতি এখনও উজ্জ্বল। সেবার বাংলাদেশের পাতা স্পিন ফাঁদে স্বাগতিকদের ঘায়েল করেছিল। এবারও হয়তো সেই ধরনের কোনো পরিকল্পনা আছে। তাই তো টেস্ট দলে তিন স্পিনারকে নিয়ে বাংলাদেশে এসেছে আফগানরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা