× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্ত ও বাবরকে টপকে সেরা টেক্টর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৫:১৫ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১৫:২২ পিএম

শান্ত ও বাবরকে টপকে সেরা টেক্টর

আইসিসির মে মাসের প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, হ্যারি টেক্টর ও বাবর আজম। সবাইকে চমকে দিয়ে শান্ত-বাবরদের ছাপিয়ে মাসসেরা ক্রিকেটার হয়েছেন আইরিশ ব্যাটার টেক্টর।

মে মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম সোমবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে মাস সেরার সম্মাননা পান টেক্টর। ২০২১ সালের জানুয়ারিতে পল স্টার্লিং সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেও মাস সেরা হতে পারেননি। মেয়েদের ক্রিকেটে মাসসেরার স্বীকৃতি পেয়েছেন থাইল্যান্ডের থিপোয়াচ পুত্থাওং। শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও হার্শিথা সামারাবিক্রমাকে টপকে যান তিনি।

ছেলেদের বিভাগে সেরার লড়াইয়ে টেক্টর পেছনে ফেলেছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান শান্ত ও পাকিস্তান অধিনায়ক বাবরকে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার দল হারলেও ব্যাট হাতে সাবলীল পারফরম্যান্স করেছেন টেক্টর। প্রথম ম্যাচে অপরাজিত ২১ রান করেছিলেন টেক্টর। দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে ১১৩ বলে ১০ ছক্কা ও ৭ চারে ১৪০ রানের ইনিংস। শেষ ম্যাচে করেন ৪৫ রান। পারফরম্যান্সে অবশ্য তাকে দারুণ টক্কর দিয়েছেন শান্তও। কিন্তু ভোটিংয়ে বাবর ও শান্তকে হারিয়ে দেন টেক্টর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা